419>||--গুরু শিষ্য কথন-+সম্মান ও ভক্তি
419>|||--গুরু শিষ্য কথন-+সম্মান ও ভক্তি
1>||--গুরু শিষ্য কথন--|
2>||--সম্মান ও ভক্তি--||
=======================================
1>||--গুরু শিষ্য কথন--||
শিষ্য শুধায় গুরুরে বাচিব কেমনে----
গুরু দেখায় দুইটি দৃশ্য সহজে ---
একটিতে বড়যাত্রী আনন্দে মাতোয়ারা,
অন্যটিতে যমদূতেরা আনন্দে দিশাহারা।
ওই দেখ চলেছে বরযাত্রী,
সেজে গুঁজে চলেছে বর।
সাথে নিয়ে কিছু যাত্রী।
বালিকাও তৈরি পতিগৃহের যাত্রী।
ঐওদিগে দেখ যম দূতের দল চলেছে,
কি দারুন আনন্দ উচ্ছাসে মেতেছে।
দেখো দুইটি যাত্রা একই গ্রামের ঘরে,
একজন ঘটা করে পৌঁছবে স্বামীর ঘরে।
অন্যজন আগেই পৌঁছে গেছে ঘরে,
শুধু তাঁর নশ্বর শরীর টি আছে পরে।
প্রকৃতির নিয়মে শৃঙ্খলার আকর্ষণে,
সকলকেই সময়ে যেতেহবে মরনে।
সমাজের নিয়মে সৃষ্টির প্রয়োজনে,
স্ত্রীপুরুষের মিলন যাত্রা সৃষ্টির কল্যানে।
জীবন, জ্ঞান আহরনের চলিষ্ণু এক সত্ত্বা,
নিত্য নুতন জ্ঞান আহরণের সংহিতা।
তাই চলতে থাকে জীবনের যাত্রা,
প্রত্যেক যাত্রায় থাকে বিশেষ মাত্রা।
জন্ম ক্ষণ থেকে শুরু জীবনের যাত্রা,
প্রকৃতির নিয়মে পরিবর্তিত হয় যাত্রা।
জন্ম,বিবাহ,মৃত্যু, তিনটি শ্রেষ্ঠ যাত্ৰা,
জন্ম থেকে শুরু মৃত্যুই অন্তিম যাত্ৰা।
তিন যাত্রার জীবন মানব জীবন,
মাঝে কেবল দুটি জীবনের মিলন বন্ধন।
সৃষ্টি রক্ষার কারণ ঘর বাঁধার নিমিত্বে যাত্রা,
অন্যটিতে এক জীবনের শেষ যাত্রা।
উভয় স্থানেই অনেক মানুষের আগমন---
তফাৎ স্রেফ এইটুকু-----
কন্যার নিকটে সকলে হাসিতে উচ্ছল,
মৃতের নিকটে সকলের চোখে জল।
পুরোহিত মন্ত্র পাঠে ব্যস্ত উভয় স্থানে---
তফাৎ স্রেফ এইটুকু-----
কন্যার বিবাহের জন্য মন্ত্র পাঠ চলছে,
শব দাহ করার জন্য মন্ত্র পাঠ চলছে।
গুরু বলেন দেখে,শিখে নিজে কর কর্ম,
জীবন পেয়েছ যখন কিছু কর কর্ম।
কর্মের কিছু রেখে যাও দাগ,
তোমার অবর্তমানে থাকে যেন সেই দাগ,
তোমার আদর্শের দাগ।
শিষ্য বলে------গুরু দেব-------
জীবসেবাই তো শিব সেবা,
তবে কি ভাবে করবো শিব সেবা।
গুরু বলেন--------
তুমি নিজেওতো জীব,
অতএব তোমাতেও আছেন শিব!
নিজের অন্তরে আসছেন যে শিব,
অনুভব করেছ কি তাঁরে,
দেখেছ কি তাঁরে?
তোমার নিজের শিব যে আছেন অভুক্ত,
আগে সেবা কর তাঁরে।
নিজেরে বাসতে না পারলে ভালো,
কি করে অপরকে বাসবে ভালো!
আগে নিজেরে কর উদ্ধার,
পরে সেবিবে সংসার।
জীবসেবা কঠিন সেবা,যেন সর্ব সেবার মূল,
বিন্দু মাত্র স্বার্থ চিন্তা,যেন সর্বনাশের মূল।
<--©--●অনাথ●--->
【--anrc-30/03/2018--】
【12:42:18 am== L=】
=≠==≠=====================
||---anrc-----30/03/2018:::-------------||
||==========================||
2>||--সম্মান ও ভক্তি--||
সম্মান,সম্মান,আর আমাদের ভক্তি,
মনেহয় এতেই নিহিত আমাদের শক্তি।
বড়ই বিচিত্র জ্ঞান এই সম্মান,
কে কখন কাকে করে সম্মান।
সমাজ বড়ই বিচিত্র,
বোঝা মুস্কিল তাঁর চরিত্র।
সম্মান করেনা কেউ কাউকে,
সম্মান করে কেবল প্রয়োজনকে।
প্রয়োজন হলে পরে শেষ,
সম্মানও হয়েযায় শেষ।
ভক্তি, পূজা,তাও করি তাঁকে,
প্রয়োজন যাকে অথবা ভয় করি যাকে।
ফুরিয়ে গেলে প্রয়োজন অথবা ভয়,
সনম্মান তো দূর অতি,কে কার মনে রয়।
<--©--●অনাথ●--->
【--anrc-31/03/2018--】
【12:42:18 am==14 L=】
=≠==≠=====================
||---anrc-------31/03/2018--------||
||========================||
Comments
Post a Comment