470>|| গর্ভ থেকে সমাধি ||-
470>|| গর্ভ থেকে সমাধি || <--©➽-আদ্যনাথ---> মাতৃ গর্ভে শুরু সমাধিতে অন্ত, নাড়ীর সংযোগ, শুরু থেকে অন্ত। গর্ভে মাতৃনাড়ী জীবনী শক্তি যোগায়, সমাধিতে সুষুন্মা কুন্ডলিকে সহশ্রায়। শ্যামা মা আছেন সর্ব দুয়ারে, ভক্তের ভক্তি মেপে স্থান নির্বাচন করে। মন যতক্ষন লিঙ্গ, গুহ্য, নাভিতে। অথবা মন যদি থাকে "কামিনী-কাঞ্চনে" নানান বাধা যোগ সাধনেতে। ষটচক্র সাধনে শক্তি সহস্রারে মিলত হয়, সেই শক্তি যাঁরে কুণ্ডলিনী শক্তি কয়। কুণ্ডলিনী শক্তি সুষুম্না বেয়ে ধীরে, সহস্রারে পৌঁছে গেলে সমাধি বলে। বহু সাধ্য-সাধনায় কুলকুন্ডলিনী জাগে, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না নাড়ী সজাগ থাকে। ছয় পদ্ম আছে সুষুম্না নাড়ীতে মূলাধার,স্বাধিষ্ঠান,মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা, এইগুলি কল্পনার ষট্চক্র রূপেতে। জীবন বয়ে চলে দুই নাড়ীর যোগ দিয়ে। শুরু হয় মাতৃনাড়ী দিয়ে, অন্ত সুষুম্না নাড়ী বেয়ে। শুরু মাতৃ ক্রোড়ে,অন্ত ব্রহ্মে মিলনে। <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী---> 01/02/2020 রাত্রি 01:20:22. ===========================