453>||-নামের ফেরে-||

453>||-নামের ফেরে-||

নামের ফেরে সবাই ফেরে,
নাম নিয়েই ব্যস্ত।
যতই দেখ যতই শোন,
কতই যেন ব্যস্ত।
শহর বাসী সবাই মোরা,
নাম কামাতে ব্যস্ত।
ঘরে বাইরে সকল স্থানে,
নামের ফেরে ব্যস্ত।
নামটাই যে চাই আগে ভাগে,
নাম ছাড়া বৃথা ধর্ম কর্ম,
নাম কামানই আসল কর্ম।
কাজ করি যতোটা,
চিন্তা বেশি ততোটা।
কেউ দিচ্ছে কিনা বাহবা।
নামের ফেরে জীবন হল কাল,
হোকনা কাল, নামটা হলেই হল।
নাম কমাতে জীবন অন্ত,
ফন্দি ফিকিরের নাই অন্ত।
হলেই হল নামটা হলে,
আর সব যাক যাচ্ছে ভোগে।
নামের ফেরে ব্যস্ত জীবন,
নাম ছাড়া আর কাটবে কেমন।
ইষ্ট নাম করি কখন,
নিজের নামেই ব্যস্ত।
ইষ্টতো সকল বোঝেন,
তাঁরইত সকল সৃষ্ট।
নামকামাতে ধামে ভ্রমন,
ভ্রমন শেষে প্রচার তেমন।
ভক্তি শ্রদ্ধা যেমন তেমন,
দেখি নামের প্রচার হল কেমন।
নাম হলেই সবটা হবে,
অহঙ্কারটাও বেড়ে হবে।
সকাল সন্ধ্যা হম্বিতম্বি ।
নামের চাহিদা আকাশ চুম্বী।P
এইতো হল নামের ফের,
সকল চিন্তার রকমফের।

||""""'" -----©--●অনাথ●-------""""""'||
||--anrc-----17/05/2018:-----------||
||=======09:23:40 pm======||




Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||