497>||--আমের কথা--||---(1---4)
497>||--আমের কথা--| 2)||-आम -|| 3)।। আম আমাদের ভারতের ফল ।। 4)||--আমের কথা--|| (একটু নুতন করে) ============================ 497>||--আমের কথা--||-- ||--আমের কথা--|| খাবে লিচু যেতে হবে চন্দন নগর, হুগলি, শাহী লিচু পাবেন মজফরপুরে। শাহী লিচু একটিতেই প্রাণ জুড়িয়ে যায়। আহা যেন রসগোল্লা রাজভোগ ও লজ্জাপায়। এবারে আসল কথায় আসি। ফলের রাজা আম। কত যে নাম, কত বাহার। মালদহ ও মুর্শীদাবাদী আম, ভোলা কি যায় তাদের নাম, ও স্বাদের বাহার। কিন্তু ভাই প্রাণ মন ভরে আম খেতেহলে যেতে হবে বাংলাদেশের পশ্চিম প্রান্তে চাঁপাই নবাবগঞ্জে( আগে মালদার ই অংশ ছিল এখন পূর্ব বাংলার অন্তর্গত) চাঁপাই নবাবগঞ্জ কে "আমের দেশ" ও বলা হয়। মনেহয় সারা পৃথিবীর আম গাছ এখানেই আছে। চারিদিকে শুধুই আম গাছ। আম গাছের মাঝেই মানুষের বসতবাড়ী, দোকান পাট, কারখানা। মনেহবে সারা বিশ্বের সকল আম গাছ ই এখানে আছে। এবারে বলি কিছু আমের নাম। যেগুলি আমি দেখেছি। তবে সবগুলি খাওয়া হয়নি। কারন সকল আম এক সময় পাকেনা। এক এক রকমের আমের পাকা...