486>||-মনের কথা----||

486>||--মনের কথা----||     
          নিজেকে নিজে বদলে নিতে   
           সচেষ্ট হয়েছি।

আমি ৬৮ বছর বয়সে পা দিলাম।
কেঊ যদি  জিজ্ঞেস করে , নিজের মধ্যে -এই বয়েসে পৌঁছে, কিছু পরিবর্তন অনুভব করছ কি?
আমার উত্তর হবে..........

এতবছর নিজের পিতামাতা, ভাইবোন, স্ত্রী, ছেলেমেয়ে, বন্ধুবান্ধব  সবাইকে ভালবাসা দেবার পর এবার শুধু নিজেকে ভালবাসতে শুরু করেছি। হ্যাঁ , আমি একটু হলেও নিজেকে নিজে  পরিবর্তন করবার চেষ্টা করছি।
আজ 68 এর কোঠায় দাঁড়িয়ে  বুঝতে পেরেছি যে আমি কোনো পোট্রেট নই যে সকলের সামনে আমি ঝুলব বা আমি এমন কোন কেউ কেটা নই যে সকলে আমাকে মনস্কার বা সেলাম করবে। তাই, সবাইকে ঝেড়ে ফেলে -আমি নিজেকে বদলে নিচ্ছি।

"আজকাল আমি দোকানে, বাজারে গিয়ে দু পয়সা নিয়ে আর ঝগড়া করিনা। কারণ আমি বুঝতে শিখেছি, দু/ চার পয়সা বেশী খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না। বরং যে লোকটি দু পয়সা বেশী রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে সে দু পয়সা বেশী পেলে হয়ত তার একটু সুরাহা হবে।"
ওর একটু সুরাহা হবে এইটুকু মনে মনে চিন্তা করেই নিজেকে নিজে বদলে নিচ্ছি।
আর এভাবেই  আমি বদলে যাচ্ছি।

আজকাল রিক্সা থেকে নেমে দরা দড়ি করিনা। রিক্সায় যেতে যেতে কথা বলে যদি জানতে পাড়ি যে ওর ছেলে মেয়ে পড়াশুনা করছে। বা অবর্তমানে বিশেষ কারনে এভাবে পড়েছে তাহলে খুচরোএক দুই  টাকা নেবার জন্য অপেক্ষা করে থাকিনা। যে লোকটি রোজগার করছে রাতদিন, কটা টাকা বেশী পেলে হয়ত তার মুখে হাসি ফুটবে। সেই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে দিচ্ছি।
তবে যদি বুজতে পাড়ি রিক্সাও আলা নেশা করে তাহলে তার জন্য কোন দয়া দেখাই না।

 আমি আর সেই আগের মত কারুর কথা শুনে বিরক্ত হই না। বিশেষ করে বয়স্ক ওই মানুষ গুলোর কথা শুনে।
যারা তাদের অতীতের কথা বলে একটু আনন্দ লাভ করে ।
এ ভাবেই নিজেকে বদলে নিচ্ছি।

"লোকের ভূল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য  আগের মতন আর প্রাণপণ লড়াই শুরু করিনা কারণ আমি বুঝতে শিখে গেছি, সারা পৃথিবীর লোকদের শোধরানোর দায় আমার নয়। বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশী দামী।"

"হ্যাঁ ,আমি বদলে গেছি। এখন আমি বিনা কারণেই মানুষকে অভিনন্দন জানাই, তাদের প্রশংসা করি, এতে তারা যে আনন্দ পায়, তাদের সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই।"

আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মত অপমানিত বোধ করি না, দূরে সরে যাই তাদের থেকে। তখন স্বামী বিবেকানন্দের এরটি মহা মূল্য বান কথা স্বরণ করি-----
"তোমাকে কেউ পাঁচ টাকা দিতে চাইলে তুমি যদি সেটা না নেও তো সেটা তারই রয়ে গেল।
ঠিক তেমনি তোমাকেও কেউ মন্দ বললে তুমি যদি সেটা না নেও ,তবে সেটা তারই রয়ে গেল ।তোমার হল কিভাবে"
আমি বুঝি, তারা হয়ত আমাকে  বুঝতে পারেনি তাই  আমাকে অবহেলা করছে, কিন্তু আমি ত জানি -আমার নিজের কাছে আমি অমূল্য।

"আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না কারন আমি শিখে গেছি  যে এই আবেগগুলোই আমাকে ‘মানুষ’ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দেয়।"

"এখন আর নিজের Egoকে আঁকড়ে ধরে থাকি না। বুঝে গেছি, Ego মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয়। বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে।"

"প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচি , তাই দিনের প্রতিটি মুহুর্তকে মূল্যবান মনে করে জীবনকে উপভোগ করে বাঁচতে শিখে গেছি।"
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মনেকরি
-------তাহলে আজকের দিনটাও আমার শেষ দিন হলনা।
এই পৃথিবীকে দেখবার ও আরো এক টি দিন বাঁচবার সুযোগ পেলাম।
আর এই একটি দিন বেশি বাঁচতে পাড়ার জন্য ঈশ্বর কে ধন্যবাদ জানাতে ভুলি না।
এমনি করেই আমি বদলে নিয়েছি আমাকে।
আমাকে কে কি বললো তানিয়ে আর চিন্তা করিনা। এভাবেই নিজেকে বদলে নেবার চেষ্টা করছি।

"আমি অন্তর দিয়ে অনুভব করেছি,  নিজেকে  আনন্দ দেবার জন্য অন্যের ওপর নির্ভর করতে নেই, আমার আনন্দের জন্য   কেউ দায়ী নয়, আমি নিজেই সম্পূর্নভাবে আমার সুখ, আমার আনন্দের জন্যে দায়ী। হ্যাঁ , আমি বদলে যাচ্ছি, এই বয়সে পৌঁছে আমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে শিখেছি।তাই আমার ভেতরেও পরিবর্তন হয়ে চলেছে......"

মানুষ যদি তাঁর বন্ধু কিংবা নিজের পরিবার । এগুলো একবার হারিয়ে ফেলে তবে
নিজের মত করে আর কখনো তা ফিরে পায় না। সেই কারণে যে ভালবাসা বোঝে না তাকে আরো বেশি বেশি ভালবাসা দিতে চেষ্টা করি,
অনেক বেশি ভাল বাসলে যদি সে একটু বোঝে......এমন চিন্তা করেই ভাল থাকা যায়। সবাই  ভাল থাকুক....
সব শেষে বলবো---
একদিন স্বামী বিবেকানন্দজী কে কেউ একজন প্রশ্ন করেছিলেন----
What do you gain by Prayer?
Best Answer given by
Swami Vivekanand :----

"I gained nothing,
In fact I Lost Anger,
Depression, Jealousy,
Irritation & lnsecurity.'"
<--©--●অনাথ●--->
【--anrc--08/06/2018--】
【বেলঘরিয়া,--12:33:17 --】
=============================

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||