440>||---যাচনা--||*D
440>||---যাচনা--|| অতি ক্ষুদ্র এই দেহ মাঝে, তুমি হে অসীম। তোমার এই বিশ্ব ব্রহ্মান্ড অসীম, তুমি তো অনন্ত সীমাহীন। তোমার এই অসীমের মাঝে, তোমারে বেড়াই খুঁজে। চেতন অবচেতন মনে সর্বক্ষণে, তোমায় খুঁজি মনে মনে, দিবা রাত্র,নিদ্রায়, জাগরণে। নীল নীলিমা ময় এই যে আকাশ, তোমার অসীমতায় প্রকাশ। মৃত্যু, দুঃখ, আনন্দ, উৎসাহ, সকলি অসীমে প্রসারী। খুঁজে মরি, পাড়ি দেবার পথ খুঁজি, যাগ,যজ্ঞ্ মন্ত্র,তন্ত্র যত করি পুঁজি। নামাবলী ধারী,ভস্মাবৃত,ত্রিশূল ধারী। শ্মশানে, মশানে, বনে জঙ্গলে, সকলের নির্দেশ মানি, তোমারে খুঁজেমরি। কিসের মন্ত্র, কিসের তন্ত্র,কিসের যন্ত্র, রক্ত মাংসের এই ক্ষনিকের যন্ত্র। কত ঘি পুড়লো আগুনে, যতনা ঘিয়ের ধোঁয়া, ততোধিক গাঁজার ধোঁয়া, নির্জনে নিরালায়। জপ,তপ, ধ্যানে মগ্ন, আপন খেয়াল খুশিতে, কখনো বিশেষ নির্দেশে। দিগম্বর হয়ে সকল ত্যাগীয়া, পাইনি তোমায় খুঁজিয়া। এই প্রকৃতি মাঝে খুঁজেছি তোমারে প্রাণ মন দিয়ে, দূরে বহু দূরে। জেনেছি বুঝেছি তোমার দুয়ারে, নাই কোন দুঃখ,কষ্ট, নাই জরা, নাই বিচ্ছেদ নাই মরা। জানি তুমি পরাৎপরা, কোনদিন দেবেনা ধরা। মনে প্রানে নিঃসঙ্গ একলা,...