417>||-ঋতু গেছে চুরি--||---W-

417>||-ঋতু গেছে চুরি--||

আমার গ্রাম বাংলার সেই প্রকৃতি,
ছয়জন ঋতু ডাকদিত বাড়ে বাড়ে।
মাসগুলি আছে পর পর,
তবুও তাদের চেনা দুষ্কর।
ঋতু গুলি হয়েছে হৃত, তাইত পথ ভুলেছে,
পরিবেশ বন রাজি ব্যথায় কুঁকড়ে আছে।
আমরাই প্রকৃতির পরিবেশ বিষাক্ত করছি।
আমরা মানুষ, শ্রেষ্ঠ জীব বলে করি মান্য,
আমাদের শিক্ষা,জ্ঞানের ভান্ডার অগ্র গণ্য।
তথাপি আমরা পরিবেশ কে করি অমান্য,
শ্রেষ্ঠ বলে নিজেদের করতে চাই প্রতিপন্ন।
নিন্দুকেরা করুক নিন্দা আমাদের কিসে ভয়,
শৈশব হতে গিলছি পুস্তক আমাদের কিসে ভয়।
বিশ্ব ধর্ম সভায় ধর্মে হয়েছি শ্ৰেষ্ঠ,
কত নোবেল জিতে হয়েছি শ্রেষ্ঠ।
ধর্ম গুরুদের ধর্ম আজ ধর্মের নামে লুটের জন্য
ধর্মের নামে শিশু আর নারীদের করছে পন্য।

বিশ্ব সেরা মানব জাতি ত্রিভুবন করেছি জয়,
জলে আর্সেনিক, বাতাসে বিষে বিষ ময়।
বন অরণ্য করছি ধংশ অবহেলার ছলে,
বন্য পশুরা আজ ধাইছে গ্রামের পানে।
আজ ঋতুর গেছে চুরি,পাখি, কিট, পতঙ্গ লুপ্ত,
আবহাওয়ায় বিষ নানান রোগের বার বাড়ন্ত।
তথাপি আমরা শ্রেষ্ঠ আমরা সর্ব শ্রেষ্ঠ,
পথে ঘাটে বাজারে তর্ক আহমিকায় প্রচেস্ট।

<--©--●অনাথ●--->
【--anrc---07/03/2018--】
【-11:08:17==25 L=】

========================


 

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||