421>||--একটু খানি চিন্তা--||





421>||--একটু খানি চিন্তা--||

আমার অবাঞ্ছিত,অনাকাঙ্ক্ষিত জীবনে,
একমাত্র কাঙ্ক্ষিত ভালোবাসা।
ভালোবাসা যেখানে পাই,
সেথায় নিজেরে বিলাই।
চিন্তার থাকেনা বালাই,
পেলাম কি পেলামনা ঠাঁই।

বহুবার দেখেছি,বুঝেছি,
আপন হতে পর ভালো,
পর হতে জঙ্গল ভালো।
এক্ষনে বুঝেছি ভালো,
নিজে ভালো তো জগৎ ভালো।
নিজের ভালোটুকুই তাই,
বিলায়ে দিতে চাই।
ওই হতদরিদ্র শিশু গুলির মাঝে,
যারা চাইছে জানতে শিখতে নিজে।
আভাবের তাড়নায় শিক্ষা গেছে দূরে,
শিক্ষার প্রসার হোক তাদের ঘরে ঘরে।
আজ আমার এইটুকুই আছে মাত্র চিন্তা,
বাকি সব যাক জলাঞ্জলি করিনা চিন্তা।
||---anrc-------04/04/2018::------------||
||==========================||


Comments

Popular posts from this blog

422>||--লেখনী বা পেন্না::---||

419>||--গুরু শিষ্য কথন-+সম্মান ও ভক্তি

433>||--অন্ধকার ও নগ্নতা--||