416>||--- "এসো হে বসন্ত "---||---W-

417>||--- "এসো হে বসন্ত "---||


||-এসো হে বসন্ত-||

ষোড়শী হৃদয়ের পরশ,
প্রেমের উত্তাল ঢেউ,
বাঁধন না মানা অশ্ব ক্ষিপ্ত,
বিন্দু বিন্দু ঘাম শরীর উন্মুক্ত।

বসন্তের রঙিন গন্ধ,
নানাবর্ণে রঞ্জিত অধর ক্লান্ত।
পূর্ণিমার স্নিধ আলোতে মাখা,
গোলাপের অর্ধ কুসুমের ব্যথা।

আনন্দে মুখরিত অলিসম নৃত্য,
যুগল প্রেমে ঘনিষ্ঠ আবৃত।
হৃদয় মানিলেও মন প্রমাদ গোনে,
গোগ্রাসে গিলতে চায় যৌবনকে।

আজি লেগেছে বসন্তের হাওয়া,
ষোড়শী মনে ফুলের বনে বনে।
ফুলের রেনু মাখা মাখি মন,
পূর্ণিমার আলোতে সর্বক্ষণ।

স্নিগ্ধ আলোর স্পর্শে অফুরন্ত সুখ,
এমন মধুর মিলনে স্বর্গীয় সুখ।
রঙে রঙে মিলিয়েছে একটু স্পর্শ,
আলিঙ্গনের আনন্দ অফুরন্ত প্রেম স্পর্শ।

প্রত্যুষে ফুটবে যে গোলাপ,
শিশিরের অপেক্ষায় আছে চেয়ে।
অর্ধ কুসুমিত শুভ্র যূথিকা কানন,
পলাশবৃক্ষে যেন লেগেছে আগুন।

ষোড়শীর প্রেমের আহ্বান,
সিক্ত বসনে স্পষ্ট অঙ্গ যৌবন।
আকুল প্রেম পায়না কোন কুল,
উত্তাল প্রেমের আগুনে ভাসে দুকূল।

মিলনে ব্যাকুল প্রেমের চুম্বন,
নয়ন আকৃষ্ট করে মন প্রাণ।
সিক্ত অনাবৃত শরীরে স্পর্শ সুখ,
একান্ত মিনলকে করে মধুর।

ফুলে ফুলে রঙিন বসন্তের সকাল,
মুখরিত আকাশ বাতাস প্রান্তর।
প্রেম মিলনে ব্যাকুল যৌবনোদয়,
বসন্তের মিলন সুখে আপ্লুত হৃদয়।

মিলনের তাড়নায় উদ্দীপিত মন,
বনানী উল্লশীত বসন্তের আহ্বানে।
নুতন যৌবনের উন্মত্ত প্ৰেমের ব্যাকুলতা,
উদ্ভাসিত হৃদয়ের আকুলতা।

ফাল্গুনে উত্তাল প্ৰেম,
বসন্তে মিলনে হৃদয়ে দেয় দোল।
পূর্ন যৌবনের সুখ একাত্মমিলনে
বসন্তের ফুলের সৌরভের আহ্বানে।

ফাল্গুনে ফুল ফোটা প্রেমের নিমিত্তে,
বসন্তে প্রেম আসে একান্ত নীরবে।
দুটি আকুল মনে মিলনের সুখস্মৃতি,
হৃদয়ের আহবান মিলনের স্বীকৃতি।

<--©--●অনাথ●--->
【--anrc---22/02/2018--】
【-11:08:17==48 L=】
========================


||---anrc--–----22/02/2018::-------||
||==========================||
কবিতাটা পড়ে শঙ্কর দার উক্তি----
দারুন, ভীষণ ভালো লাগল কবিতা টা পড়ে । আমার নামকরণ --- "এসো হে বসন্ত " ।
--::23/02/2018:----
===============================


Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||