423>||--সত্য বলছি--||-



423>||--সত্য বলছি--||

জানিনা মানবেন কিনা আমার কথা,
তথাপি বলতে চাই দুই চার কথা।
মানুষ সত্যতে ভিতু,জানি সেকথা,
কিন্তু মিথ্যা অহঙ্কারে আনন্দিত সদা।

সত্য যা ভাই সত্যি হয়,
সত্যযে অতি কঠিন হয়।
কঠোর সত্য মানা কঠিন,
সত্যকে মানে কে কখন।

সত্যতে রাখতে ভক্তি,
মনে চাই অনেক শক্তি।
সত্যর জ্বালা নিত্য সত্য,
সত্যতে স্থির থাকাটাও কঠিন সত্য।

সত্য সত্য সত্য বলছি,
সত্যের নেশায় মেতে আছি।
সত্যর ঝকমারি রকমারি,
হয় তো বলবে বাড়াবাড়ি।

কথায় বলি আসল সত্য,
সত্যর আবার আসল টা কি!
সত্য যে সে সত্যই হয়,
সত্য কখনো মিথ্যা নয়।

সত্যর ভাবনা নিষ্ঠুর অতি,
পাল্টে দেয় যে মনের গতি।
সত্য ভাবনার শেষটি সুন্দর,
সত্যর চিন্তা ততোধিক সুন্দর।

সত্য বলাও বড়ই কঠিন,
সত্যকে মেনে নেওয়া ততোধিক কঠিন।
শিশু পাঠ্য 'সদা সত্য বলিবে',
সদা সত্য পথে চলিবে।

বয়স বাড়ার সাথে সত্য গেল দূরে,
রাত দিন চলি মিথ্যাকে আশ্রয় করে।
সত্য লুপ্ত হয় বয়সের সাথে সাথে,
হেরে গেলেই কতনা দোহাই থাকে।

সত্যের পথে চলা,সত্য ভাবনা চিন্তা,
এগুলি পুস্তকেই আবদ্ধ শিক্ষার পন্থা।
সত্যকে মেনে চলা বজ্রকঠিন মানি,
সত্য ছাড়া জীবনটাই মিথ্যা জানি।

সত্য ই ধর্ম, সত্যই হোক কর্ম নিষ্ঠা,
জীবন যুদ্ধে সত্যকে করো প্রতিষ্ঠা।
সত্যের সমান শ্রেষ্ঠ পথ আর নাই,
থাকলে সততা, সকল স্থানেই পাবে ঠাঁই।

সত্যের ব্যাখ্যা চার ভাবে হয়,
দেখা,বলা,শোনা ও লেখায় হয়।
সত্যনিষ্ঠ সদাই অধিক মান্য পায়,
সত্যনিষ্ঠই সর্ব শ্রেষ্ঠত্বের পরিচয় হয়।

সত্যনিষ্ঠ অতি পবিত্র সর্বকালের শ্রেষ্ঠ,
ঈশ্বরের আশীর্বাদ সম চির সত্য অতি শ্রেষ্ঠ।
কাল,যুগ, সময় সকলি পরিবর্তন শীল,
সত্য চিকাল আপন মহিমায় অটল স্থির।

||---anrc-----18/04/2018::------------||
||==========================||


Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||