412>জীবনের ভুলগুলি -( 1 to 2 )-

412>-----------------------( 1 to 2 )
1>জীবনের ভুলগুলি
2>উচ্চ আশা নিশ্চই ভাল।----তবে---????


====================================
1>জীবনের ভুলগুলি
শুধরে নেবার তরে খুঁজে চলেছি ফাঁক ফিকির,
যেদিকে তাকাই সবটাই দেখি ফাঁকির ফিকির।
আশেপাশে সকলেই ভানকরে যেন অবুঝ অনক্ষ,
অন্যের উপর চাপিয়ে দোষ থাকছে নৈরপেক্ষ্য।
হাঁ- হুতাশ করে কাটে রাত্র দিন,
ফেরার পথ সকলি হতাশায় মলীন।
এখন বুঝেছি বেঁচে থাকাটা দুরাশার দিন,
মৃত্যু তো শ্যাম সমান বড়ই কঠিন।
নাজানি কেনরে ফুরিয়েছে অশ্রু,
হৃদয় বেদনায় খুঁজে পাইনা শুশ্রুষু।

হায়রে জীবন একি তোর পরিণাম,
কিসের মোহে বসে একা আনমনে।
নিজের দোষে ভুগছি নিজে,
দূষছি কেবলি ভাগ্য দেবতারে।
||----anrc----19/01/2018::------||
||==================||

2>উচ্চ আশা নিশ্চই ভাল।----তবে---????

তবে সেই উচ্চ আশার সীমা থাকা প্রয়োজন।
আর উচ্চ আশা লাভের জন্য নিজেকে তৈরি করাও নিতান্ত প্রয়োজন।
আমরা আমাদের মনের অনেক আশা আকাঙ্খা
যা পূরণ করতে পারিনি তা আমাদের সন্তানদের দ্বারা পূরণ করতে সচেষ্ট হই।সেটা এক প্রকারে ভাল চিন্তা। কিন্তু
এই আশা পূরণের লক্ষ্যে নিজের শিশুটিকে অন্য ভাল কারুর মতন গড়তে বারবার শিশুটির উপরে
বোঝা চাপিয়ে চলি।এই বোঝা চাপানর সময় একটুও চিন্তা করি না যে আমার শিশুটি ওই বোঝা বইতে পারছে কি না।
ফলে ওই বোঝা জগদ্দল পাথরের মতন শিশুটিকে ,
তার বুদ্ধি দীপ্ত ভাবনাকে দমন করে পিষতে থাকে।
ওই বোঝার ভরে তার স্বাভাবিক চলা মন্থর হয়ে যায়। ফলে ভবিষ্যতে হয়তো দেখবো যে আমরা শিব গড়তে বাঁদর গড়ে ফেলেছি।
সব শিশুর ভাবনা, কলা, যোগ্যতা এক হয়না।
সকলের মধ্যে ই নিজেস্ব টেলেন্ট থাকে।
কারুর সাথে কারুর তুলনা করা উচিত নয়।
শিশুকে তাঁর নিজের ছন্দে বাড়তে দেয়াই অভিভাবকের কর্তব্য হওয়া উচিত।
একটি শিশু একটি শোনার খন্ড।
তাকে খুব সাবধানে ধীরে ধীরে অনেক ধর্য সহকারে
অলঙ্কারে রূপায়িত করতে হয়।
||---anrc-------01/02/2018::----11:50 pm----||
||==============================||

<--©--●অনাথ●--->
【--anrc--2018--】
【-TIME L=】

========================

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||