409>||- ভালবাসা----||-----W-

409>||---ভালবাসা----||

ভালবাসা যে ভীষণ কঠিন,
ভীষণ হৃদয়ের জ্বালা,
ভীষণ মনের টান,
ভীষণ দৃষ্টি নন্দন,
ভীষণ চুপ থাকা।    

ভালবাসার ঠোঁটের ছোয়া----
অমৃত পরশ মাখা,
ভালবাসায় কাছে আসা,
স্নিগধ গোলাপ গন্ধ মাখা।   

ভালবাসার একটু ছোঁয়া,
গভীর শিহরণ কম্পন।
ভালবাসার অশ্রু জল,
স্নেহ দিয়ে মাখা।    

ভালবাসার বেদনা,
গভীর মনের আবেদন।
ভালবাসর বন্ধন,
স্বর্গীয় আনন্দ।
ভালবাসার অভিনন্দন,
হৃদয়ে আনে জোয়ার।    

ভালবাসার স্বীকৃতি,
চরম প্রাপ্তির স্বীকৃতি।
------ ভালবাসতে হলে
মন প্রাণ দিতে হয় তাঁরে।   

একবার ভাল বাসলে,
হৃদয়ে ছবি তুললে,
মনকে মিলিয়ে নিলে,
হৃদয় সহ মনকে আনন্দ প্রদান করলে,
ঠোঁটে একবার ঠোঁটের পরশ লাগলে,
চোখের দৃষ্টির পথ বেয়ে মনে প্রবেশ করলে,
নিঃস্বাস প্রশ্বাস এক সুরে বইলে,
হৃদ কম্পন ক্রমে বাড়তে থাকলে,   

প্রেম পরশের গন্ধ্যে স্নিগ্ধ বায়ু বইলে,
বৃক্ষশাখে কপত কপতি চঞ্চু চুম্বন নিলে,
ভালবাসা হয়ে ওঠে স্বর্গীয় সুখের আবেশ।
এমন ভালবাসা হলে জীবনে যায়কি ভোলা।   

ভালবাসাতেই তো স্বর্গীয় সুখ লাভ ।
নিঃস্বার্থ ভালবাসায় থাকেনা কোন শর্ত।
ভালবাসা নয় অলীক স্বপ্ন,
ভালবাসা এক হৃদয়ের গভীর ক্ষত,
ভালবাসা হিমালয়ের সুউচ্চ শ্রেষ্ঠশৃঙ্গে আহরণ,
ভালবাসা গঙ্গার মতন পবিত্র হয়ে বয়ে চলা।   

ভালবাসা শত সহস্র নদীর স্রোতে বয়ে চলা,
ভালবাসা হিম শীতল শৈল প্রাচীর কঠিন,
ভালবাসা হিমবাহের বয়ে যাওয়া শৈল,
ভালবাসা বিষুব রেখার উষ্ণতা মাখা,
ভালবাসা আগ্নেয়গিরির গলিত লাভা,
ভালবাসা টাইফুনের মতন উড়ে যাওয়া,
ভালবাসা দুরন্ত ঘূর্ণি ঝোড়ো হাওয়া,
ভালবাসা নুতন সৃষ্টির গভীর আশা,   

ভালবাসা নুতন সৃষ্টির মিলন কম্পন,
ভালবাসা ফুলের পাপড়ির মতন ঝরে পড়া,
ভালবাসা নুতন বীজ তৈরির আশা,
ভালবাসা নুতন অঙ্কুরোদ্গমের নেশা,
ভালবাসা ভবিষত্যের মহীরুহর আশা,
ভালবাসা সৃষ্টি, স্থিতি, প্রলয়ের দশা।
ভালবাসায় শুরু যে জীবন ভালবাসতেই শেষ।   

ভালবাসা ই জীবনের শেষ কথা।
ভালবাসায় আজীবন থাকে ব্যথা।
এ ব্যথা যে কি ভীষণ ব্যথা বোঝে সেইজন,
যে নিঃশর্ত ভালবাসতে জানে আজীবন।  



<--©--●অনাথ●--->
【--anrc---26/02/2018--】
【-11:08:17==60 L=】
========================

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||