431>||--মেইড ফর ইচ আদার--||-



431>||--মেইড ফর ইচ আদার--||

রাতের প্রত্যেকটা নখের আঁচড়ের গভীরতা,
সকালে মনে করিয়ে দেয় ভালোবাসার গভীরতা।
আঁচড়ে আঁচড়ে জর্জরিত শরীর ভিঁজে যাওয়া,
মিলন আষ্টেপৃষ্ঠে ঘিরে এক হয়ে যাওয়া।
মুহূর্ত গুলি সর্বাঙ্গে স্বর্গীয় সুখের অনুভূতি,
সুষুম্নায় জাগে শিহরণ অতি।
দীঘ হয় ইড়া পিঙ্গলায় জীবন বায়ুরচলা,
দীর্ঘ করে দুটি জীবনের সহানুভূতির পালা।
তখনই মনেহয় দুটি হৃদয়ের জন্ম,
বার বার হয়েছে একে অপরের জন্য।

সংসার সৃষ্টির নিমিত্তে,
দুটি জীবনের প্রেম মিলনের অগ্রে।
ফুলের সৌরভে দুটি শরীরের গন্ধ মিলে,
সৃষ্টি অনাবিল সৌষ্ঠব সমাদৃত প্রকৃতির কোলে।
ভীত সন্ত্রস্ত মনে, কোন কথা না বলেওবলে,
দৃষ্টির অগোচরে দুটি হৃদয় কেবল অনুভব করে।
ধীরে ধীরে এক আন্তঃসলীলা স্রোতে ভর করে,
একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে।

সে দিন শুরু হোল যে পথ চলা,
গাথা হয়ে গেছে, কতো কথার মালা।
চলতে থাকে জীবনের চড়াই উতরাইএর পালা,জীবনের পথ চলা,
কখনো হৃদয় পায় গতি কখনো জ্বালা।
কত জীবন মুখ থুবড়ে পড়ে হয় খান খান,
কত মন, সব সয়ে, বয়ে চলে বোঝার জীবন।
প্রেমের গারহস্ত জীবনের মধুর আহবান,
হৃদয়ের শোণিত প্রবাহে জাগায় কলতান।
হৃদয়ে আছে যার প্রেম প্রবাহের ঝংকার,
সে হৃদয় চিনে নেয় মধুমালতীর মধুর অহঙ্কার।
হৃদ আসছে যার সেইতো হৃদয় চেনে,
হৃদয়ে প্রেম পূর্ন হলে প্রজাপতি নিজেই বসে।
প্রেম বিহনে জীবন নরকের কুন্ড,
কামের লালসায় প্রেম ভয়ঙ্কর বক্র তুন্ড।
প্রেম তো হৃদয়ের আহবান নিতান্ত সত্য,
প্রেম বিহনে জীবন অতিষয় তুচ্ছ।
|----anrc------------18/03/2018-----||
||=========================||

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||