407>||-| সমুদ্র আজ শান্ত -||BM

  407>|| সমুদ্র আজ শান্ত -||BM
                       <--©➽--আদ্যনাথ-->
                   
আজও সমুদ্র কতো শান্ত
তুমি ভেজালে তোমার শাড়ি,
একটু তুলে নিতেই পারতে ধরে,
সকলের সাথে তুমিও স্নান করতে।

চটি দুটিকি খুলে রেখেছ বীচে?
না না সমুদ্র দেবে ফিরিয়ে।
সাঁতার জাননা আর যেওনা গভীরে,
বড়ো ঢেউ আসলে ভিজিয়ে দেবে।

এসো ঝাল মুড়ি খাই বীচে বসে,
চিনাবাদাম খাইনি অনেক দিন।
এসো ওই দোকানে একটু কফি খেতে,
বহুদিন খাইনি একসাথে বসে।

দীঘার বালিগুলি কতো চক চক করে,
একটু ওদিগে কতো সুন্দর লাল কাঁকড়া,
সেবার বীচকে তোমার ভালো লাগেনি,
কারন তুমি ঝিনুক কুড়োতে পারনি।

দুজনে মিলে সেই ঝিনুক  কুড়ানো,
যেন মুক্ত খোঁজার খেলা।
সেই লাল কাঁকড়ার লকোচুরি খেলা,
তুমি কিনেছিল মুক্তোর মালা।

তুমি সমুদ্র ভালো বাসো,
তাইতো বারবার ছুটিতে দীঘায় আসো।
সত্যি সমুদ্র দেখে তুমি যেন কেমন,
হোয়ে যেতে চঞ্চল বালিকার মতন।

আর আমার ভালো লাগতো,
তোমার ঐ নোনাজলে ভেজা তোমাকে।
পিছন থেকে মনেহত যেন মৎস্যকন্যা,
ওই নীল শাড়ি টায় যেন সমুদ্র কন্যা।

সেদিনের হঠাৎ বিশাল ঢেউগুলি,
চারিদিকে চিৎকার চেঁচামেচি।
কতো খুঁজলাম দুদিন পার হলে গেল,
কি করে কেন যে সব হারিয়ে গেল।

কদিন পরে হসপিটালে দেখা করতে এলে,
জ্ঞান ফিরতে বুঝিনি কোথা থেকে কি হলো।
তুমিতো সেদিন ভেজা শাড়িতেই এসেছিলে,
বোধ হয় সমুদ্র কন্যা রূপেই এসেছিলে ।

তাইতো আমি বার বার আসি,
দীঘার বীচে বসে সমুদ্রে আজ‌ও খুঁজি।
সকলে বলে সমুদ্র ফিরায়ে দেয় সবি,
তোমাকে ফেরাতে সমুদ্র ভুলে গেছে বুঝি।
      ------<--©➽--আদ্যনাথ রায় চৌধুরী -->------
     【--anrc--22/03/2019--】
     【=রাত্রি:01:08:22am=】 
||=========================||

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||