408>||----সুন্দর কবিতা---||-
408>||--সুন্দর কবিতা--||
একটি সুন্দর উর্দু কবিতা শুনেছিলাম,
এই উর্দু তো আর লিখতে পারবোনা,
তবে তাঁর ভাবার্থ টুকু যেটুকু বুঝলাম,
লিখে রাখতে চেষ্টা করলাম---
--তফাৎ স্রেফ এইটুকু---
তোমার শিবিকা উঠছিল,
আমার শব উঠছিল।
ফুল তোমার উপরে ও বর্ষেছিল,
ফুল আমার উপরে ও বর্ষেছিল।
তফাৎ স্রেফ এইটুকু-----
তুমি সেজে উঠলে,
আমাকে সাজিয়ে দিল।
তুমিও চলেছ ঘরে,
আমিও চলেছি ঘরে।
তফাৎ স্রেফ এইটুকু-----
তুমি নিজে উঠে গেলে,
আমাকে উঠিয়ে নিয়ে গেল।
ওখানেও অনেক লোক ছিল,
এখানেও অনেক লোক ছিল।
তফাৎ স্রেফ এইটুকু-----
ওখানে সকলের মুখে ছিল হাসি,
এখানে সকলের চোখে ছিল অশ্রু ভরা।
পুরোহিত ওখানেও ছিল,
পুরোহিত এখানেও ছিল।
তফাৎ স্রেফ এইটুকু-----
তোমার হচ্ছিল বিবাহের অনুষ্ঠান,
আমায় হচ্ছিল শবদাহ অনুষ্ঠান।
ওখানেও মন্ত্র পাঠ হচ্ছিল,
এখানেও মন্ত্র পাঠ হচ্ছিল।
তফাৎ স্রেফ এইটুকু-----
তোমার বিবাহের মন্ত্র পাঠ হচ্ছিল,
আমায় শবদাহের মন্ত্র পাঠ হচ্ছিল।
( এটি একটি অনুবাদের চেষ্টা মাত্র )
||---anrc----------27/03/2018----||
||=====================||
একটি সুন্দর উর্দু কবিতা শুনেছিলাম,
এই উর্দু তো আর লিখতে পারবোনা,
তবে তাঁর ভাবার্থ টুকু যেটুকু বুঝলাম,
লিখে রাখতে চেষ্টা করলাম---
--তফাৎ স্রেফ এইটুকু---
তোমার শিবিকা উঠছিল,
আমার শব উঠছিল।
ফুল তোমার উপরে ও বর্ষেছিল,
ফুল আমার উপরে ও বর্ষেছিল।
তফাৎ স্রেফ এইটুকু-----
তুমি সেজে উঠলে,
আমাকে সাজিয়ে দিল।
তুমিও চলেছ ঘরে,
আমিও চলেছি ঘরে।
তফাৎ স্রেফ এইটুকু-----
তুমি নিজে উঠে গেলে,
আমাকে উঠিয়ে নিয়ে গেল।
ওখানেও অনেক লোক ছিল,
এখানেও অনেক লোক ছিল।
তফাৎ স্রেফ এইটুকু-----
ওখানে সকলের মুখে ছিল হাসি,
এখানে সকলের চোখে ছিল অশ্রু ভরা।
পুরোহিত ওখানেও ছিল,
পুরোহিত এখানেও ছিল।
তফাৎ স্রেফ এইটুকু-----
তোমার হচ্ছিল বিবাহের অনুষ্ঠান,
আমায় হচ্ছিল শবদাহ অনুষ্ঠান।
ওখানেও মন্ত্র পাঠ হচ্ছিল,
এখানেও মন্ত্র পাঠ হচ্ছিল।
তফাৎ স্রেফ এইটুকু-----
তোমার বিবাহের মন্ত্র পাঠ হচ্ছিল,
আমায় শবদাহের মন্ত্র পাঠ হচ্ছিল।
( এটি একটি অনুবাদের চেষ্টা মাত্র )
||---anrc----------27/03/2018----||
||=====================||
<--©--●অনাথ●--->
【--anrc--2018--】
【-TIME L=】
========================
Comments
Post a Comment