434>||--পথ শিশু--||



434>||--পথ শিশু--||
( সত্য ঘটনা অবলম্বনে )

একটু ভালোবাসা,
জাগায় প্রাণে নুতন আশা।
মনে জাগায় নুতন উদ্যম,
আপ্লুত হৃদয়ের উচ্ছাস হরদম।

একটু ভালোবাসা,
ওই একলা পথে বসেথাকা,
অনাথ শিশুটির আধ-আধ কথা,
হৃদয় ছুঁয়ে , মনে লাগে ব্যথা।

আজ আবার কতদিন পরে পথের ধারে,
দেখলাম সেই শিশুটিকে বসে আছে।
ঠিক যেমনটি আগে দেখেছিলাম,
তখন ওকে দেখে অনেক ভেবেছিলাম।

সেদিন নিজের কাজের তাড়নায়,
ইচ্ছা ছিল কিন্তু,দাঁড়াতে পাইনি সময়।
একলা মনে মনে বলেছিলাম অনেক কথা,
পথ চলতে, পারিনি ভুলতে শিশুটির ব্যথা।

দেখেছিলাম,শিশুটি কিন্তু নির্বিকার,
ওর হাতে দিয়েছিলাম একটু খাবার।
বিস্ফারিত দুটি নয়নের সেই হাসি,
যেন ক্ষণিক স্বর্গীয় সুখের অনুভূতি।

এরাকি মানুষের সন্তান!
নাকি কোন দেব শিশুর হয়েছে পতন!
দুঃখ,কষ্ট,রোগ,জ্বালা,ক্ষোভ নাই কোন,
পথের ধারে বসেই স্বর্গীয় সুখযেন।

ঋতু গুলি একে একে ছুয়েযায়,
ওদের মুখের হাসি অম্লান রয়েযায়।
হাতটি বাড়ায় কেউ কিছু দিলে,
যেন কত কাঙ্ক্ষিত ঈশ্বরের দান পেল।

ওই জীর্ন শীর্ন শরীরে এত শান্ত,
কি দারুন সহনশীলতা ও ধর্য অফুরন্ত।
যত দেখি বিস্ময়ে অবাক হয়ে থাকি,
নিজেই খুঁড়ি নিজ প্রশ্ন আকর খানি।

জানিনা কে ওর জন্মদাতা,
অদ্ভুত ক্ষমতা দিয়েছেন বিধাতা।
নিয়তিও বোধ হয় হারতে জানে,
কি সুন্দর ফুলের মতন হাসতে জানে।

ওর তীক্ষ্ণ বুদ্ধি স্মরণ শক্তি,
বিস্ময় কর মেধা আর ভক্তি।
সেদিন অনেক ভেবেছিলাম মনে মনে,
ওকে আশ্রয় দিত, যদি কোন সজ্জনে।

মনের কথা মনে রয়ে গেল,
ক্রমে সময়ে,সকলি বিস্মৃতি হয়ে গেল---
দুর্গাপুরে বাসের অপেক্ষায় বসে একলা,
হঠাৎ দেকি এক বাজিকর দেখাচ্ছে খেলা।
একি ?ওই বাজিকরের ছেলেটি যেন কত চেনা,
এতক্ষনে ফিরে পেলাম সম্মতি,
ওতো সেই আমার দেখা সেই পথ শিশুটি।
ভাবছি আবার এ কেমন বিধাতার পরিহাস,
কত মেধা,সৃজনী শক্তির অঙ্কুরেই হয় বিনাশ।

এখন সে বাজিকরের শাগরেদ,সহায়,
বাজিকর ওর সাহায্যেই কত খেলা দেখায়।
দেখে ছিলাম ওর কিছু অদ্ভুত ক্ষমতা,
পারত বলতে কার কি আছে পকেটে সবটা।
দূরের ঐ বাসটার,নাদেখেলেই বলতো নম্বরটা,
লুকিয়ে কাগজে কিছু লিখলে বা আঁকলে,
ও মাটিতে এঁকে দিত ঠিক তেমন টা।
কি জানি কোন ক্ষমতাবলে করতো এনমটা।
কিন্তু আজ ওর সকল মেধা বুদ্ধি,
বাজিকরের হাতের চালাকিতে বন্ধি।

এমনি কত শত পথের মেধা,বুদ্ধি রোজ,
পথেই হারিয়ে যায়,কে তার রাখে খোঁজ।
আমরা দেখেও দেখিনা,চলি আপনমনে,
মনের চিন্তা রাখি মনে গোপনে।
দুটো পয়সা ছুড়ে দিয়ে চলার পথে,
নিজ অহঙ্কারে চাই কিছু পুণ্য করে নিতে।
পথ শিশুরা পথে বসেই পথ চেয়ে থাকে,
দুটো পয়সা একটু খাবারের লোভ থাকে।
এরা জন্মায় বিধাতার নিষ্ঠুর পরিহাসে,
এদের জন্মদাতার থাকেনা চিন্তা পরিশেষে।
এরা পথ শিশু,
থাকে আমাদের পরিবেশের সাথে,
আমাদের সাথে, আমাদের চলার পথে।

(আমার দেখা সত্য ঘটনা অবলম্বনে লিখলাম)

||----anrc--------05/04/2018------------||
||==========================||

<--©--●অনাথ●--->
【--anrc--2018--】
【-TIME L=】

========================

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||