440>||---যাচনা--||*D



440>||---যাচনা--||


অতি ক্ষুদ্র এই দেহ মাঝে,
তুমি হে অসীম।
তোমার এই বিশ্ব ব্রহ্মান্ড অসীম,
তুমি তো অনন্ত সীমাহীন।
তোমার এই অসীমের মাঝে,
তোমারে বেড়াই খুঁজে।
চেতন অবচেতন মনে সর্বক্ষণে,
তোমায় খুঁজি মনে মনে,
দিবা রাত্র,নিদ্রায়, জাগরণে।

নীল নীলিমা ময় এই যে আকাশ,
তোমার অসীমতায় প্রকাশ।
মৃত্যু, দুঃখ, আনন্দ, উৎসাহ,
সকলি অসীমে প্রসারী।
খুঁজে মরি, পাড়ি দেবার পথ খুঁজি,
যাগ,যজ্ঞ্ মন্ত্র,তন্ত্র যত করি পুঁজি।
নামাবলী ধারী,ভস্মাবৃত,ত্রিশূল ধারী।
শ্মশানে, মশানে, বনে জঙ্গলে,
সকলের নির্দেশ মানি,
তোমারে খুঁজেমরি।

কিসের মন্ত্র, কিসের তন্ত্র,কিসের যন্ত্র,
রক্ত মাংসের এই ক্ষনিকের যন্ত্র।
কত ঘি পুড়লো আগুনে,
যতনা ঘিয়ের ধোঁয়া,
ততোধিক গাঁজার ধোঁয়া,
নির্জনে নিরালায়।
জপ,তপ, ধ্যানে মগ্ন,
আপন খেয়াল খুশিতে,
কখনো বিশেষ নির্দেশে।
দিগম্বর হয়ে সকল ত্যাগীয়া,
পাইনি তোমায় খুঁজিয়া।

এই প্রকৃতি মাঝে খুঁজেছি তোমারে
প্রাণ মন দিয়ে,
দূরে বহু দূরে।
জেনেছি বুঝেছি তোমার দুয়ারে,
নাই কোন দুঃখ,কষ্ট, নাই জরা,
নাই বিচ্ছেদ নাই মরা।
জানি তুমি পরাৎপরা,
কোনদিন দেবেনা ধরা।
মনে প্রানে নিঃসঙ্গ একলা,
যতদূর ছুটি একলা,
মৃত্যু ধাইছে পিছে,
তাঁরে করতে পারিনি অবহেলা।

মৃত্যুরও আছে রূপ,রস,গন্ধ,
মৃত্যুর অনুভবও বড় ধন্ধ।
আসলে সত্যকে মেনে নেওয়াই কষ্ট,
সত্য চিরকাল ধন্দ্ধতিক পস্ট।
মৃত্যু আপন রূপে মহিমান্বিত,
হে পূর্ণ, প্রণতি জানাই তব চরণে,
চেয়ে ছিলাম মাত্র তোমার চরণামৃত।
পেতে পূর্ণতার ছোঁয়া বারে বারে।
কতবার শুনেছি জনে, জনে,
তুমি আছো অন্তরে।
তবুও হয়নি জ্ঞান নিজ মনে,
তোমারে খুঁজেছি বারে বারে,
হেথা হোথা, মন্দিরে, পাহাড়ে।

আগুন নিভে গেলেও থাকে তাপ,
তুমি গেলেও শরীর ছেঁড়ে,
থাকে মস্তিষ্কে কিছুক্ষন তোমার ঘ্রাণ।
তাইত শরীর ধারী মৃত্যুর পরেও
বুঝেজায় সে আজ মৃত।

হে পূর্ণ তোমার লীলা অপার,
ঘুরিলাম কত দুয়ার।
কৃচ্ছ সাধনে কাটিল দিন,
অন্নময় শরীর জরা,ব্যাধির,অধীন।
বারে বারে জ্বলিলাম আলো,
ঘুচাইতে মনের কালো।
হে দয়াল সকলি ব্যর্থ হল।
ভাবনা আছে অবিশ্রান্ত,
যাতনা হয়না শান্ত।

হে পূর্ণ, জানি তব পদতলে,
সকলি আছে,যাহা-কিছু চাই,
তথাপি নাই নাই ভয়,সদাই যাতায়,
নিশিদিন কাঁদি তাই।
হে সর্বশক্তি মান ,
কি হইবে এই দেহের পরিণাম।
পঞ্চ ভূতের অপেক্ষায়,
সময়ের প্রতীক্ষায় দিনমান।
ওই পশ্চিপে সূর্য আস্ত যায়।
আবার সূর্যোদয়ের অপেক্ষায়,
মন জাগে নুতন আশায়।
হে দয়াময় সর্ব শ্ৰেষ্ঠ,
আমি আজ ক্লান্ত,জরা গ্রস্থ, পরিশ্রান্ত,
নিজের ভাবনাতে অতিশয় ক্লান্ত।
নাই আকাঙ্খা তোমার আশীষ ভিন্ন অন্য,
এই টুকুতেই জীবন জন্ম হইবে ধন্য।

||-–anrc::30/04/2018--------||
||==================85L===||


<--©--●অনাথ●--->
【--anrc--2018--】
【-TIME L=】
========================

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||