435>||--কামনার প্রেম--||-*D-
435>||--কামনার প্রেম--||
সেই রম্য রচনার মতন সৌখিন,
যৌবনের তাড়নায় লালায়িত অস্থির,
সদ্যবিকশিত উন্মত্ত যৌবন কামনায় অধীর।
তুমিকি প্রতীক নারী রূপে উদ্ভাসিত,
নাকি তাড়নার তৃপ্তির নিমিত্তে ক্ষিপ্ত।
চাওনি এক মুহূর্তও হারাতে,
সদাই প্রচেষ্টা পড়িপূর্ন তৃপ্তি পেতে।
এ কি প্রেম,নাকি ভালোবাসার প্রহসন,
স্বেচ্ছায় নগ্ন যৌবন তনিমা প্ৰদর্শন।
স্বেচ্ছানুবর্তিনী প্রতিটি অঙ্গের প্ৰদর্শন,
সকলি মনমোহিনী তন্বঙ্গীর আকর্ষণ।
আপদ মস্তক কোথায় কত শিহরন,
সকলি সানন্দ কামাতুর বিদুষী বর্নন।
সাধ্যাতীত সন্ধান কামুকীর মনের গভীরতা,
কামার্ত,কামাসক্ত,কামী মন স্বপ্ন বিহ্বলতা।
প্রথম মিলনের সেই উদ্বেলিত উদ্দীপনা,
অফুরন্ত কামাগ্নির প্রবল মৈথুন কামনা।
প্রেম ভালবাসার পর্যাকুল উদ্দীপনা,
সেখানেও ছিল ভোগের আকুল বাসনা।
অতিতীব্র অপূর্ব ক্ষুধা কামনার,
রাত্রি নিশিতে স্বেচ্ছায় উন্মুক্ত দুয়ার ।
রাত্রির অন্ধকার যেন কাঙ্ক্ষিত নিষ্ঠা,
একান্তে মিটাইতে উন্মত্ত সম্ভোগ তেষ্টা।
কুহকিনীর ন্যায় নিশি প্রহরিক আহবান,
অতিশয় অসাধ্য সাধন করা প্রত্যাখ্যান।
সহাস্য লালিত্ব দেহজ গন্ধ্যে মৈথুন সুখ,
রমণ তৃপ্তির লোলুপতায় সদাই উন্মুখ।
বহু বৎসর অতিক্রান্ত তথাপি পরে মনে,
কি ভীষণ ভুল ছিল দিন প্রতিদিনে।
প্রেমে যদি থাকে কেবল কমনার ঠাঁই,
প্রেম ভালবাসার পরিণাম নিতান্ত ছাই।
তথাপি কেটেছে কামনার বহু রাত্ৰ,দিন,
অবুঝ মনের সান্তনা,সত্য বড়ই কঠিন।
নিজ অতৃপ্ত কামনার আগুন নেভাতে,
নিজেই জ্বালিয়ে আগুন তাপ পোহাইতে।
সদাই প্রচেষ্টা সম্ভোগে পূর্ন সুখের চেষ্টা,
নিত্য নুতন কলায় কামোন্মত্তের প্রচেষ্টা।
সময়ে মন ভরিয়ে নিজের কামনার আগুন,
নুতন সাজে নূতনের খোঁজে উৎসাহ দ্বিগুন।
নারী মাত্রে সদা সতর্ক ব্যস্ত নিজ মহিমায়,
ব্যর্থতার প্রকাশ কভু করে না বেদনায়।
ব্যর্থতার আগুন জ্বলে ধিকি ধিকি মনে,
বারংবার হানে চাবুক, ব্যাথা ভরা মনে।
প্রেমে যখনই ব্যাপ্ত হয় কামনার আগুন,
প্রেমকে করে ধ্বংস দহনেদগ্ধ সেই আগুন।
প্রেমের প্রথম পাঠ ভাল লাগা,স্বর বর্ণ স্বরূপ,
ব্যঞ্জন বর্ণের মিলনে হয় কথা বলার শুরু।
যুক্তাক্ষরে প্রেম যুগলবন্ধনে মধুরতা আনে,
আকার ই-কারে প্রেম হৃদয়ে বিশ্বস্ততা আনে।
বিশ্বস্ততাই প্রেমে টিকে থাকার মূল মন্ত্র,
একে আপরের প্রতি বিশ্বাস,শরীর নগণ্য।
প্রেম যদি হয় কেবল চোখের নেশা,
প্রেম, ভালবাসা তখন কামনার নেশা।
কামনার নেশা ক্রমেই ঊর্ধ মুখে চলে,
ধীরে ধীরে সর্বস্ব গ্রাসে ছলে বলে।
ছল, বল, চতুরতা প্রেমের অন্তরায়,
শরীর,সম্পত্তি, অর্থের নেশা মাতায়।
শরীরের নেশা বা সম্পত্তির নেশা,
প্রেম,ভালবাসা সেখানে মিথ্যা আশা।
মিথ্যাদিয়ে গড়ে ওঠা প্রেমের নেশা,
জীবনে আনে কেবল প্রবল হতাশা।
হতাশার শেষ বিন্দু নিশ্চিত মৃত্যূর্দশা,
হতাশা থেকে মুক্তি দেয় মাত্র ভালবাসা।
ভালবাসা হতেহবে বিশ্বস্ততার অঙ্গীকার,
জাগাতে বোধ জীবন মূল্যায়নের অধিকার।
যৌবনের কাম উদ্মাদনার প্রচন্ড তেজ,
খরস্রোতা নদীর মতন প্রবল তীক্ষ্ণ বেগ।
পুরুষের কি সাধ্য প্রশমিত করে কামানল,
যে অনল মুহূর্তে করে ধ্বংস বিশাল কানন।
দাবাগ্নির ন্যায় কামাগ্নিতে মুহূর্তে চরিত্র নাশ,
অহেতুক কাম লালসা জীবনের সর্বনাশ।
যৌবনকে শিখতে হবে সংযম শ্রেষ্ঠ পথ,
নচেৎ ব্যর্থ হবে জীবন রূপী অমূল্য সম্পদ।
||---acrc---------27/04/2018::------------||
||=====================73L===||
<--©--●অনাথ●--->
【--anrc--2018--】
【-TIME L=】
========================
Comments
Post a Comment