425>||--শিশুর প্রথম দিনের স্কুল--||
425>||--শিশুর প্রথম দিনের স্কুল--||
নুতন ইস্কুলের নুতন পাঠ শুরু।
নুতন জীবনের নুতন পাঠ শুরু।
নুতন প্রজন্মের নুতন চিন্তার শুরু।
নুতন উদ্যমে নুতন আলোর শুরু।
নুতন ভাবনার নুতন ইচ্ছের শুরু।
নুতন শক্তির নুতন উচ্ছাস শুরু।
নুতন দিগন্তে নুতন সূর্যের উদয় শুরু।
নুতন কামনার নুতন আনন্দ শুরু।
নুতন প্রভাতের নুতন লালিমার শুরু।
নুতন ইচ্ছার নুতন প্রেরণার শুরু।
দুরন্ত শিশু দের অফুরন্ত আনন্দের শুরু।
এই শিশুদের মাতা পিতার ভাবনার শুরু।
সদা ভয় অঘটনের কখন হয় শুরু।
মাতা পিতার আনন্দ যেটুক হল শুরু।
ততোধিক ভয়ে ভীত এই বুঝি শুরু।
শিশুদের উপর অত্যাচারের শুরু।
সকলেই ভীত সন্ত্রস্ত শিশুদর জন্য।
মাতা পিতার বুক ভয়ে দুরু দুরু।
দিগে দিগে বাড়ন্ত শিশু নির্যাতন।
সদাভয় কেযানে কোন দস্যু কখন,
কিভাবে তাঁর কুড়িটির করে সর্বমাশ।
শিশু তো ফুলের মতন সুন্দর,
তাকে বাড়তে দিন হে প্রভু, হে ঈশ্বর।
||--anrc------20/04/2018----SV2-------||
||========================||
Comments
Post a Comment