414> || প্রকৃতির খেলা ||
414> || প্রকৃতির খেলা ||
<--©➽--আদ্যনাথ-->
সৃষ্টিকর্তার ইচ্ছাতেই জন্ম আর মৃত্যু সত্য,
ধংস আর সৃষ্টি, প্রকৃতির খেলা চলছে নিত্য।
কারুর কালে,কারুর অকালে,আসবেই মৃত্যু,
শোক তাপ থাকবেই সেটাইত সত্য।
সৃষ্টিকর্তার ইচ্ছাতেই জন্ম আর মৃত্যু সত্য,
ধংস আর সৃষ্টি, প্রকৃতির খেলা চলছে নিত্য।
কারুর কালে,কারুর অকালে,আসবেই মৃত্যু,
শোক তাপ থাকবেই সেটাইত সত্য।
মনে আনন্দ তো থাকবেই সেও নিত্য সত্য,
জন্ম মৃত্যু প্রকৃতির খেলা সৃষ্টির নিমিত্তে সত্য।
ধরার মাঝে থেমে থাকেনা কোন কার্য,
সকলকে করে যেতেই হবে আরাধ্য কার্য।
প্রকৃতি হলে সহায় সিদ্ধ হয় কার্য,
অপূর্তির কারন বটে মনের অধর্য।
শান্ত ধীর, স্থির একাগ্র মনে,
শক্তির সঞ্চার হয় প্রকৃতির দানে
জন্ম মৃত্যু সেতো প্রকৃতির ইচ্ছা,
সৃষ্টিকে সামলে রাখা সেও প্রকৃতির ইচ্ছা।
উচিত নয় প্রকৃতিকে উপেক্ষা করা ,
প্রকৃতি নিজেই শক্তিধর সকল শক্তির বাড়া।
------<--©➽--আদ্যনাথ রায় চৌধুরী -->------
================================
Comments
Post a Comment