410>||-বাংলার ঋতু----||-----(নুতন করে লিখলাম )--------W

410>||-বাংলার ঋতু--||  ----------(নুতন করে লিখলাম )


|-বাংলার ঋতু--|

হে বিশ্ববিধাতা লহো মোর অঞ্জলি,
সুন্দর সৃষ্টি তব ঋতুর ডালি।
ঋতুশ্রেষ্ঠ বসন্তের দোলায় বসে,
ভুবন ভতিছোঁ ফুলদলে।


হৃদয় মাঝে পরমানন্দে বন্দনা করি তব,
সৃষ্টি,স্থিতি,লয়,সকলি ভাবনা তব।
বিশ্বপিতা একই রজ্জুতে বিশ্বকে বেঁধেছেন,
উচ্চ, নিচ,জ্ঞানী,পাপী সকলি রেখেছেন।


বসন্তের স্নিগ্ধ পাবনে রঙ্গ মাতাইলে,
চৈত্রেরেই তোমার রোষাগ্নি বর্ষাইলে।
ঋতু রাজের ঋতুর আসন ফুলে ভরা,
সদাই পূজ্য আমাদের বসুন্ধরা।

বৈশাখ, জ্যৈষ্ঠমাসমিলে গ্রীষ্মকাল
পাকে আম, ভীষণ রোদে ছোটে ঘাম
কালবৈশাখী ঝড়ে ওড়ে চাল।

তথাপি বৈশাখের আদর চির কাল।

আষাঢ়, শ্রাবণের যুক্তিতে বর্ষার সৃষ্টি
মেঘে ঢাকা আকাশ আর টুপটাপ বৃষ্টি।
প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি।

বসুন্ধরার আনন্দ নব নব সৃষ্টি।

ভাদ্র,আশ্বিনে শরৎকাল ভরা নদীর দুই কুল,
ঝলমল আকাশের তারা, মাঠ ভরা কাঁশফুল।
আসবেন মা দুর্গা সে ভাবনায় হয় না ভুল।

আবাল বিনীতার আনন্দের থাকেনা কুল।

কার্তিক অঘ্রাণে হেমন্তের বাতাসের ঘ্রাণ।
মাঠে মাঠে ভরপুর পাকা ধান।
কৃষকের মনে জোগায় নুতন প্রাণ।

ঘরে ঘরে বধূগণ গাহেন আনন্দের গান।

পৌষ মাঘের মিলনে ঋতু শীত,
মিষ্টি রোদ্দুরে বসে মজায় সেকি পিঠ।
বারান্দার মিঠে রোদে আরামের শীত।

পৌষের মিষ্টি রোদে গুন্ গুন্ গীত।

ফালগুন চৈত্রতে শুরু বসন্তের গুনগুন
কোকিলের কুহু আর ভ্রমরের গুন গুন,
লাল শিমুল পলাশে যেন লাগে আগুন।

বনবীথির শোভা যেন উচ্ছাসে রঙিন।

ছয় ঋতুতে বার মাস,
বাংলার বুকে কত আশ। 

শস্য শ্যামলা রার মাস,
বাংলা মায়ের স্নেহের আশ।


ছয় ঋতুর সাজিয়ে ডালি,
আমারা জানাই  শ্রদ্ধাঞ্জলি।

বাংলার মাটি মায়ের সমান,
মাকে জানাই আমাদের প্রনাম।


বাংলা বায়ু বাংলার জল,
সকলি মাতৃ স্নেহ অবিরল।

মাথায় নিয়ে মায়ের চরণ ধূলি,
মাকে মোরা সাজিয়ে তুলি।


বাংলার বুকে শস্য ফলে বার মাস,
বাংলার মাটি  মেটায় আশ।

আমাদে গর্ব আমাদে আশা,
বাংলার মাটির ভালোবাসা।

বাংলা মায়ের ঋতুর আসন ফুলে ভরা,
স্নেহ মমতার পূর্ন আমাদের বসুন্ধরা।



<--©--●অনাথ●--->
【--anrc---08/04/2018--】
【06:22:32pm==54L=】

==============================

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||