439>>||-চল হোটেলে যাই,--||-
439>||-চল হোটেলে যাই,--||
চল হোটেলে যাই,
খাব কষা মাংস আর মালাই,
আছে ভাগারের সাপ্লাই,
ঢেকুর উঠবে পেল্লাই।
চল হোটেলে যাই,
খাব চিকেন আর সুপ।
মসলা দিয়ে বাসী সুপ
এমম খাবারে অনেক সুখ।
চল হোটেলে যাই,
ভুলে ঘেন্না বালাই,
খাব মাংসের রকমারি,
চিন্তাকি আছে ভাগারের কারবারি।
চল হোটেলে যাই,
শনি রবি,হোটেল জম্পেশ,
ঘরের অখাদ্য ভেজ, ননভেজ।
ঘরের টাটকা থেকে
হোটেলের পচা ভাল।
তাতে যদি ভাগাড় সাপ্লাই হয়,
স্বাদে গন্ধে অতুলনীয় হয়।
চল হোটেলে যাই,
পেট পুড়ে ননভেজ খাই।
যে আমাদের বাড়াচ্ছে মান
সেই ভাগারের করো না বদ নাম।
চল হোটেলে যাই,
ভাগাড় আছে তাই আমরা আছি।
ভাগাড় নাথকলে হোটেলের কি হত,
হোটেল না থাকলে বাঙালির কি হত।
||----anrc-------28/04/2018---–----||
||=======================||
<--©--●অনাথ●--->
【--anrc--2018--】
【-TIME L=】
========================
Comments
Post a Comment