420>||--আমার অক্ষমতা--||


420>||--আমার অক্ষমতা--||
আমি জানি,
হয়তো অনেকেই আমাকে ঘৃণা করে,
আমার একান্ত কাছের মানুষ হতেপারে।
যাকে চেয়ে ছিলাম আপন করে,
হয়তো সেও আজ আমাকে ঘৃণা করে।
কিন্তু তাবলে,
আমিও যে তাঁদের করবো ঘৃণা,
এমন সময় যে আমার নাই।
কারন যাঁরা ভালোবাসে আমাকে,
ভালোবাসা দিতে চাই তাদেরকে।
ভালোবাসার জন্য সদা ব্যস্ত থাকি,
ভালোবাসা ছাড়া জীবনটাই যে ফাঁকি।

আমি যে ভালোবাসার কাঙাল,
একটু ভালোবাসতেই নিজেকে
উজাড় করে দিতে ভালোবাসি।
যে আমাকে ভালোবাসে,
আমি তাঁদের ভালোবাসতেই মগ্ন থাকি।
যে আমাকে ভালোবাসেনা,
আমি তাঁকে ফিরেও দেখিনা।
হয়তো এটাই আমার দুর্বলতা,
হতে পারে এটাই আমার অক্ষমতা।

||----anrc----------03/04/2018-------||
||========================||

<--©--●অনাথ●--->
【--anrc--2018--】
【-TIME L=】

========================


Comments

Popular posts from this blog

422>||--লেখনী বা পেন্না::---||

419>||--গুরু শিষ্য কথন-+সম্মান ও ভক্তি

433>||--অন্ধকার ও নগ্নতা--||