418>||-জল জল আর জল--||
418>||-জল জল আর জল--||
জল জল আর জল,
আছে তো নানান প্রকারের জল।
নাকের জল, চোখের জল,
জিভের জল,আরো কত জল।
জলের আসল জল বিশুদ্ধ জল,
প্রাণী মাত্রেই চাই খাবার জল।
শরীরের প্রধান তত্ব ইতো জল,
আমাদের শরীর কয়েক ফোঁটা জল।
বিজ্ঞান খুঁজে চলেছে জল,
চাঁদে, মঙ্গলে, সর্বত্র খুঁজছে জল।
যেখানে জল সেখানেই জীবন,
এই জল নিয়ে চলছে কত গেরাকল।
ঠাকুর দাদা, দাদুরা দেখেছেন নদীতে জল,
বাবা, কাকারা দেখেছেন কুয়োর জল।
আমরা দেখেছি নলে,টিউবওয়েলে জল,
আমাদের সন্তানেরা দেখছে বোতলে জল।
ওদের সন্তানেরা দেখবে যেথায় জল,
তৃষ্ণা মেটাতে তো লাগবে বিশুদ্ব জল।
তাই আজ জলের হাঁ হাঁ কার বাড়ছে,
দিনদিন আর্সেনিক বিষের প্রভাব বাড়ছে।
এখনো আছে সময় তাই বাঁচাও জল,
একটু চেষ্টা করলেই বাঁচান সম্ভব জল।
বিজ্ঞান পারবেকি বানাতে বিশুদ্ধ জল,
বহু চেষ্টাতেও অসম্ভব বানানো জল।
প্রকৃতি কিন্তু অনায়াসে বানায় যে জল,
পৃথিবী করে রাখে সঞ্চয় সেই জল।
আমরা করে চলেছি অপচয় সেই জল,
ধরিত্রীর বুকে সঞ্চিত আছে যে জল।
ধরিত্রী নিজের বুকে সযত্নে রাখে যে জল,
কারণে অকারণে ধ্বংস করছি সেই জল।
জল বাচলেই বাঁচবে অমূল্য জীবন,
জলের এভাবেই হয়তো ধ্বংস হবে জীবন।
খাদ্য শস্য, পরিধান,আবাস,সকল,
বাঁচবে জীবন নাপেলেও এসকল।
জীবন বাঁচবে কতক্ষন নাপেলে জল,
জীবন বাঁচাতে অতি প্রয়োজন জল।
অমৃত সমান প্রকৃতির ভূগর্ভের জল,
আজ হয়েছে বিষাক্ত সেই ভুগর্বস্থ জল।
ভুগর্বস্থ জলের উৎস প্রকৃতির বর্ষা,
বন ও বৃক্ষরাজির কারণেই হয় বর্ষা।
সমাজ সংস্কারের নামে ধ্বংস বৃক্ষ বন,
কিভাবে বাঁচবে আমাদের জীবন।
জল আর জল,প্রয়োজন বিশুদ্ধ জল,
আগামী জীবনের জন্য বাঁচাও জল।
||--–-abrc-------28/03/2018:::--------||
||==========================||
<--©--●অনাথ●--->
【--anrc--2018--】
【-TIME L=】
========================
Comments
Post a Comment