411>আমার প্রার্থনা--।।- ( 1 to 3 )-

411>
1> ||-- আমার প্রার্থনা--||-28/09/2017:::-
2>||--আসলে সেই শ্যামা--||
3>বুড়োর মনের জ্বালা----
=================================


1> ||-- আমার প্রার্থনা--" মা " দুর্গে দুর্গতি নাশিনী,||-28/09/2017:::-


" মা " দুর্গে দুর্গতি নাশিনী,

আগামী কাল দশমী।
তুমি নেবে বিদায় আমাদের অশ্রু জলে,
জানিনা আগামী বৎসর থাকবো কি আমি?
পাবকি তোমার দেখা এক বছর পরে?
মনকি চায় দিতে তোমায় বিদায়?
তুমিই প্রকৃতি, তুমিই মা জগৎ জননী,
তুমিই সৃষ্টি, স্থিতি,বিনাশিনী।

তোমার লীলা বোঝা মানুষের অসাধ্য,
তোমার করুনা ধারা সেতো তোমারি সাধ্য।
এই অধমেরে করিও ক্ষমা,
দূর করো সকল পাপ জাআছে জমা।

অধমেরে করিও ক্ষমা,বিনতি তোমার চরণে,
আগামী বৎসর পাই যেন দেখা সুস্থ বয়নে।
তোমার করুনা ধারায় উদ্ধারিছ কতো পাপিজন,
এই অধমও মাগিছে তোমায়র আশীষ অনুক্ষণ।

আজ তোমার বিদায়ের পূর্বে পুণ্য ক্ষনে,
জানাই প্রনাম,এইআধমের রেখো 'মা' মনে।
একান্ত নাই করো যদি, দিও ঠাঁই চরণ তলে,
ধোয়াব চরণ তব মম অশ্রু জলে।

প্রকৃতির লীলা যতো তোমারই ইচ্ছা,
ভাঙা গড়া সকলি তোমারই প্রেক্ষা।
তুমিই সৃষ্টি, স্থিতি,বিনাশিনী,শিবের ঘরণী,
তুমিই জগৎজননি জগৎ কল্যাণ কারিনি।

তোমারি করতলে স্তিত আ-সমুদ্র হিমাচল,
তোমারি করুনা মাগী আমরা সকল অর্বাচীন।
তুমি নাকরিলে দয়া জীবন হবে দুর্বিষহ,
তোমার চরণে অর্পিলাম আমার হৃত-সর্বস্ব।
মাগো করিও ক্ষমা,ক্ষমাশীল তুমিই সর্বার্থ।
||©➽---ANRC--28/09/2017::::--------||

||=========================||

2>||--আসলে সেই শ্যামা--||

বুড়োটা বড্ড বেশি জ্বালায়।
আসলে সেই শ্যামা--
সকল কিছুর মুলেও শ্যামা---
দোষ কারও নয়তো মা
আমি সখাদ শলীলে,
বুড়ো প্রলাপ বকিলে,
ধৈর্য রাখি কিকরে।
আমি সখাদ শলীলে,
ডুবে মরি শ্যামা,
বুড়োর কোন দোষ
নয়তো মা।

মা কি আমার কালো,
কালো রূপে দিগম্বরী,
বুড়ো এখনো খায় কারি কারি।
শ্যামা মা কি আমার কালো।
তিনকাল গিয়ে ঠেকলো,
এক কালের ঠিকানা,
হলনা কোদন্ড সরু।
কিন্তু
বুড়োর প্রলাপ হোল শুরু।
শ্যামা মাকি আমার কালো।
দোষ কারো নয়তো মা।
বুড়োর জ্বালাতন
আর সয়না মা।
তবে বুঝিলাম কিছু সত্য
করুক কিংবা
না করুক কেউ তার সমর্থ।
আমি পেতে চাই শান্তি।
তাই মনে করি------

প্রসন্নতা আনে প্রশান্তি,
আনন্দ হৃদয়কে করে পুনরুজ্জীবিত।
সদা আনন্দে থাকুক।
আনন্দ হি আনন্দ।
আনন্দ ই প্রেম স্পর্শ।
আনন্দ ই ঈশ্বর দর্শন।
আনন্দ ই মুক্তির পথ।
আনন্দ ই জীবন সার্থক।
আনন্দ ই প্রেমের পরশ।
আনন্দ ই জীবনের শ্রেষ্ঠ পথ।
এসনন্দ ই আনন্দ
আনন্দ ই শেষ কথা
আনন্দ ই ভাবনার শেষ।
আনন্দের আছে শুরু, নাইশেষ।
আনন্দে আছে অমৃত পরশ।
আনন্দে আছে প্রশান্তি।
আনন্দে আছে সর্ব প্রাপ্তি।
আনন্দে আছে সর্ব সুখ।
আনন্দে আছে প্রাপ্তি স্বীকার।
আনন্দে আছে সাকার, নিরাকার।
আনন্দে আছে মোক্ষ লাভ।
আনন্দে আছে মোক্ষ প্রাপ্তি।
আনন্দে আছে পরম শান্তি।
আনন্দ বিনা চলেনা জীবন।
আনন্দ বিনা হয়না প্রেমের উন্মোচন।
আনন্দ বিনা হয়না ভালোবাসার পরশ।
আনন্দ বিনা হয়না অলীক দর্শন।
আনন্দ বিনা হয়না জীবন দর্শন।
আনন্দ বিনা জীবন হয়না সমর্থ
আনন্দ বিনা জীবনের থাকেনা অর্থ।
আনন্দ বিনা হয়না সত্য বচন।
আনন্দই প্রশান্তি ।
আনন্দই জীবনের চরম সুখ।
আনন্দই পূর্ন প্রাপ্তি।
ওঁ শান্তি ||ওঁ শান্তি||ওঁ শান্তি||
শান্তি হিঃ শান্তি||
বুড়োদের মনে আসুক শান্তি।

শ্রদ্ধার দ্বারা প্রাপ্ত হয় জ্ঞান,
নম্রতার দ্বারা প্রাপ্ত হয় মান,
যোগ্যতার দ্বারা প্রাপ্ত হয় ক্ষমতা।
আর এই তিনের মিলনে প্রাপ হয়
সকল স্থানে সম্মান।
বুড়োদের দিয়ে কি হয়?
হে ঈশ্বর বুড়োদের মনে দেও শান্তি।

==========================
3>বুড়োর মনের জ্বালা----
বুড়োর ছলা কলা-----
আমার আজকের কিছু বলা-----
ইচ্ছা পূরণ না হলে বাড়ে ক্রোধ,ও দুঃখ,
পূরণ হলে বাড়ে লোভ ও অহংকার,
অতঃ জীবনের প্রতি পদে রাখতে হয় ধৈর্য।
ধৈর্যই শ্রেষ্ঠ, সাথে থাকলে নম্রতা,
জীবন হয় শ্রেষ্ঠ সম্মানিত।
সমাজ সংসার হয় সুন্দর।

সবটুকু লেখা ---সকলি বুড়োর বলা---
বুড়োর ভাবনা----
||---anrc---------------------||
||======================||

<--©--●অনাথ●--->
【--anrc--2018--】
【-TIME L=】

========================

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||