430>||--গাঁজার টানে মজা--||-

430>||--গাঁজার টানে মজা--||

বাঃ গাঁজায় কি মজা,
কি মজা।
গাঁজা খায় রাজা।
খেটে মরে প্রজা।
বদ নাম করলেই সাজা।
গাঁজা তেই মজা,
গাঁজায় ভক্তি,
গাঁজায় বাড়ে বুদ্ধি।
গাঁজা ঈশ্বর,
জানেন জগদীশ্বর।
আর জানে নন্দী ভৃঙ্গি ষাঁড়।
গাঁজার গন্ধ করে প্রলুব্ধ,
সপ্ত সিন্ধু পারে,
এক টানেতে যেমন তেমন,
দুই টানেতে রাজা সাজা,
তিন টানেতে আসল মজা।
চার টানেতে মগজ খোলে,
পাঁচ টানেতে কাছা খোলে।
ছয় টানেতে ত্রিভুবন জয়।
সাত টানেতে যম রাজের চেলা,
আট টানেতে নাচে ডিং ডাং,
নয় টানেটে শিবের চেলা পাক্কা।
দশ টানেটে এক্কে বাড়ে অক্কা ।
গাঁজা মাহত্য যে না জানে,
খাবে তিন গাট্টা।
গাঁজা শ্রেষ্ঠ,গাঁজা ঈশ্বর,
গাঁজায় স্বর্গ লাভ।
গাঁজায় ভক্তি বাড়ায় শক্তি,
গাঁজায় প্রেম আনন্দের কারন,
গাঁজার টানে ইস্ট দর্শন।
গাঁজায় ভালোবাসা,জীবনের দর্শণ।
গাঁজায় অনীহা শাস্তি যোগ্য,
গাঁজায় নিন্দা সর্বনাশের চিন্তা।
গাঁজার মাহত্য অতি পবিত্র,
অমৃত সমান।
গাঁজার মাহত্য বোঝেন সেইজন,
যেইজন সেবিছেন ষন্ড।
বুঝিলে অতিশয় ভাল,
নচেৎ খাইবে অন্ড,
নিতান্ত ভন্ড,
অতিশয় ভাগ্য গুনে।
বাড়ে ধনে জেনে,
যে পড়ে যে শোনে যে রাখে ঘরে,
সর্ব দিগে বৃদ্ধি হয় ভৃঙ্গির বরে।
গাঁজার প্রাণ ভরা টানে ভব সিন্ধু পার।
গাঁজার আড্ডায় নাহি হাঁহুতাশ,
গাঁজার আড্ডায় সদা মহেশের বাস।
গাঁজা প্রাণ ভরে একবার টেনে,
গাঁজার স্বরণে হরি হরি বোলে,
গাঁজারে করো যদি সম্মান,
গাঁজার কল্যানে দুঃখ জতো,
যাবেনা দূরে,
ধনে মানে জ্ঞানে ত্যাগীবে সংসার।
রোজ সন্ধ্যা কালে,বসে এক মনে,
গাঁজার চিলিমে আত্ম করো নিবেদন,
পরকালে বাড়িবে ধনে মানে জ্ঞানে।
সকল দুঃখ রইবেনা আর দূরে,
দেবাদি দেব, দেবেন পুড়ে,
রোজ গাঁজার পুরিয়া করে।
সর্ব সুখের হইবে সর্বনাশ,
যদি গাঁজায় করো  বিশ্বাস।
||----anrc---17/03/2018::---||
||=======================||

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||