432>||-পুরানো বন্ধুর মিলন::-||-






432>||-পুরানো বন্ধুর মিলন::-||

পুরানো বন্ধুর মিলন,
মনে আনন্দে নিকেতন।
দূর হয় মনের মনিলতা,
মনে আনে শুদ্ধতা,
প্রশান্তি সপ্নের নীরবতা।
সুখসপ্ন মনে বাধে বাসা,
দূর হয় সকল নিরাশা।
বন্ধু চির সত্য,
চির সুন্দর,
চির দিনের ভালোবাসা।
বন্ধু সুখে দঃখের সাথী,
বন্ধু দেয়না ফাঁকি।
বন্ধু চিত্ত চেতন সাক্ষি,
বন্ধু ই মীনাক্ষী।
বন্ধুরে কর আদর,
পাবে মনের সমাদর।
স্বার্থ বসে চেওনা কিছু,
বন্ধুইত সর্বশ্রেষ্ঠ--
তারথেকে অধিক--
পাবার আছে কি কিছু!
মানুষ সমীক্ষার ঊর্ধে বিচরণকারী প্রাণী।
বন্ধুইত সকল সুখ দুঃখের চির সাথী।
ধরামাঝে বন্ধু নাই যার,
তার মতন হতভাগা মেলাই ভার।
বন্ধু থাকলেও দূরে,
তাঁর স্থান হৃদয় জুড়ে।
বন্ধুর সাথে প্রবঞ্চনা,
জীবনের বিড়ম্বনা।
কে দেখেছে ঈশ্বর?
বন্ধুইত প্রতিবিম্বত ঈশ্বর।
সুদাম দেখেছেন কৃষ্ণ সখাকে,
শ্রীকৃষ্ণ দেখেছেন ঈশ্বর রূপে সুদামা কে।
||--anrc-------09/04/2018-----------------||
||===========================||

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||