496>||-বঙ্গের প্রকৃতি-||

496>||-বঙ্গের প্রকৃতি-||

মোদের বঙ্গ প্রকৃতি, মোদের প্রাণ,
অপরূপ সুশোভিত বর্ন ময় দান।
এইবঙ্গের মাটির সুমধুর ঘ্রাণ,
আকুল করে বঙ্গবাসীর প্রাণ।

প্রভাতের শীতল সমীরণে,
দোদুল দোলায় দেয় দুলিয়ে।
হাওয়ার তালে তালে,
দোলে বৃক্ষ তরু লতা দোলে।

ফুল ফোঁটে প্রকৃতির কোলে,
বুকভরা অমৃত মধু লয়ে।
বর্নময় রূপের ডালি সাজিয়ে,
রঙিন পেবল পাপড়ি দল লয়ে।

অপরূপ সৌরভ বিস্তারিত কাননে,
ফুলের মধু লোভায় মধু মক্ষিকাকে।
বৃক্ষলতায় ফোটে ফুল নিজের স্বার্থে,
বৃক্ষ বিস্তারে নিঃশব্দে প্রকৃতির স্বার্থে।

প্রকৃতি আনন্দে মাতে দিক দিগন্তে,
সৃষ্টির অপরূপ খেলা আনন্দ ভুবনে।
পরিবেশ হয় সুন্দর বৃক্ষলতার দানে।
প্রকৃতির আনন্দ শোভাবর্ধনে।

বৃক্ষ লতার কারণেই অস্তিত্য সচল জীবন,
জীবের কারণেই বৃক্ষ লতার ক্রমবর্ধন।
বৃক্ষ ও জীব উভয়ে পরিপূরক জগতে,
একে অন্যের তরে সদা ব্যস্ত নীরবে।

আছে গ্রহতারা চন্দ্র সূর্য গগনে,
আসমুদ্র হিমাচল এই সুন্দর ভুবনে।
সাগর গিরি কন্দর বিস্তীর্ণবালু রাশি,
নদী প্রান্তর বিস্তীর্ণ তৃন ভূমি রাশি রাশি।
এই ভারতের সাগর তীরে বনরাজির মেলা,
নদী খাল বিল বুকে লয়ে অমৃত জল ধারা।

প্রকৃতির সৌন্দর্য ভুবন মোহন সর্বার্থ,
মানুষ বুঝেও বোঝেনা প্রকৃতিরে যথার্থ।
বঙ্গের বর্ণময় ঋতুর প্রকৃতির নানান বর্ন,
ঋতুর কল্যানে বঙ্গ শস্যশ্যামলা পরিপূর্ণ।
       <--©--●অনাথ●--->
        【--anrc-27/06/2018--】
        【12:42:18 am==34 L=】
=≠==≠=====================


Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||