481>||-কৃষ্ণ কল্পতরু-||

481>||-কৃষ্ণ কল্পতরু-||

প্রভু মোড় কল্পতরু মিটাইছে বাসনা,
দিনান্তে এক মুষ্ঠী অন্নের যাচনা।
ইহলোকে যাকিছু প্রভুর প্রেরণা
প্রভু সদা ব্যস্ত করিতে মার্জনা।

প্রভু আজ সদানন্দ, সদানন্দের হৃদয়ে,
প্রভু দয়াময় দয়ার সাগর সকল হৃদয়ে।
প্রভু ভিন্ন নাইগতি ত্রিভুবন মন্দিরে,
প্রভুর অগাধ প্রেম বর্ষিছে ঘরে ঘরে।

প্রভু নীলকান্ত মনিসম উদ্ভাসিত হৃদয়ে,
অনন্ত সাগর সম সদা জাগ্রত হৃদয়ে।
প্রভুর আনন্দ স্বরূপের মহিমার ছটা,
অনুভব করে সে, যার আছে ব্যথা।

প্রভু মোর সদাই নির্লিপ্ত দয়ার সাগর,
প্রভু মোর প্রেমময় প্রেমের সাগর।
প্রেমই শ্ৰেষ্ঠ জ্ঞান এই বিশ্বমাঝে,
প্রেমেই আছেন আবদ্ধ সংসার মাঝে।

দিবা রাত্র প্রভুর নাম জপি হৃদয়ে,
প্রভু মোর দয়াময় সর্বজীবের কল্যাণে।
জীবের উদ্ধার কল্পে প্রভু সদা সচেষ্ট,
প্রভুর কৃপা ভিন্ন দূর হয়না জীবের কষ্ট।

সকল চিন্তন ছেড়ে কৃষ্ণ নাম জপ,
কৃষ্ণ রূপে প্রভুর কৃপা লাগি তপ।
কৃষ্ণ নাম জপ সবে কৃষ্ণ নাম সার,
কৃষ্ণই নামই শ্রেষ্ঠ নাম হইবে উদ্ধার।
 <--©--●অনাথ●--->
【--anrc-29/05/2018--】
【=04:35:18 am==24L=】
==============================



Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||