487>||-চেতন চিন্তা-||

487>||-চেতন চিন্তা-||

ওড়ে মনরে আমার তরে,
ভাবনার জালে জড়িয়ে রাখব তোরে।
দেখি কেমনে পালাশ ওরে,
ভাবনার জাল ছিঁড়ে।

মনরে তুই এত জটিল কেনওরে,
কুভাবনাই জাগে বারে বারে।
মনরে তুই ভাবনার রঙে রাঙিয়ে চলিস।
মস্তিষ্ককে ভাবিয়ে পাকিয়ে তুলিশ।

অবচেতন চড়ে চেতনের  ঘাড়ে,
চেতন শুধুই কার্য করে।
চেতনের চেতনা হলে,
চৈতন্য ব্রহ্মে যাবে মিলে।

ভাবনার শুদ্ধি নাহলে পরে,
মনকে সদাই বিচলিত করে।
বিচলিত মনে অবচেতন বিদ্রুপ করে,
চেতন বুঝি দিশাহীন হয়ে পড়ে।

দিশাহীন চেতন অবচেতনে সুপ্ত হলে,
মস্তিষ্ককে বিপথ গামী করে তোলে।
বিপথ,কুপথ,জীবনে জটিল সংশয়,
ভাবনা না হলে শুদ্ধ পথ খোঁজা দায়।
অবচেতনে সঠিক ভাবনার নেশা,
মনকে দেখাবে আলোর দিশা।

চেতনায় চৈতন্য হলে,
বুদ্ধিবৃক্ষে অমৃত ফলে।
নচেৎ সংসার জালে,
জীবন জ্বলে পুড়ে মড়ে।
হতাশায় জীবন জ্বলে,
পালাবার পথ খুঁজে চলে।

--©--●অনাথ●--->
【<--anrc---08/06/2018--】
【--11:27:30==28 L=】
【বেলঘড়িয়া, কলি-56 】

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||