478>|| কিছু বলার ছিল ||
478>|| কিছু বলার ছিল ||
<----©➽-আদ্যনাথ--->
এইতো ক্ষণ,
কিছু বলার ছিল
তাই বলি এই ক্ষণ।
কত যত্নে,কত চিন্তা,কত আদর দিয়ে
সাজিয়ে গুছিয়ে টব খানিরে
রেখে ছিলাম গুছিয়ে।
যেতে হল দূরে কর্ম জোগারে
বহুদিন করিনি আদর টব খানিরে।
ভেবে ছিলাম প্রকৃতির হওয়া বাতাসে
সে বেঁচে থাকবে আপন ক্ষমতা বলে।
হয়তো ছিল, পাইনি দেখা ফিরে এসে
কেজেন তারে লয়ে গেছে তার গৃহে।
আমি আজও আছি অপেক্ষায়
একবার যদি সাক্ষাৎ মেলে।
একটু দেখার একটু বলার ছিল
যদি তুমি শোন।
আমার দীর্ঘ প্রতীক্ষা আজ তিতিক্ষায়
পরিণত।
আর কত দিতে হবে পরীক্ষা
এ-হেন চলতে থাকা প্রতীক্ষা।
প্রতীক্ষারে মেনে নিতে চাই
তিতিক্ষা যে বড়োই কঠিন।
বড় বেদনা দায়ক,
চাওয়া কি অপেক্ষা নিছক?
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
===================
Comments
Post a Comment