474>||-ভাবনা-||=

474>||-ভাবনা-||=

কিছু মনের কথা,
কিছু লেখা কথা,
সবাই যারা পড়ে,
পারে না পড়তে।
কারন যে লেখে সে তার
" ভাবনা কেই " লেখে।
যে পড়ে সে কেবল,
"শব্দই" গুলোই পড়ে।

ভাবনা লেখা হয়
মন,হৃদয় দিয়ে,
ভাবনা পরিশুদ্ধ হয়,
আন্তঃকরণ থেকে।
ভাবনা প্রকাশিত হয়
কাগজে কলম দিয়ে।
সেদিন ফুরিয়ে গেছে,
হারিয়েছি মন,হৃদয় কে।

আজকাল ভবনার প্রকাশ,
টকাটক কি বোর্ড টিপে।
কীবোর্ড টিপে টিপে,
ভুলেছি কলমের প্রেম।
কাগজ ছিল হৃদয়ের পাতা,
মনে অঙ্কিত ফ্রেম।
প্রেমের কাগজে লেখা,
কলম রূপ অন্তরের কালি দিয়ে।

ইন্টানেটের জোয়ারে,
প্রসারিত হয়েছে দ্রুত ভাবনার।
দ্রুততায়  হারিয়েছে,
মনের সূক্ষ্ম চেতনা।
ইন্টারনেটে মিলে চেতনা,
মানুষের মনে রোবটের ভাবনা।
রোবট যন্ত্র করে কার্য,
বোঝেনা মন ও তাঁর ভাবনা।

 <--©--●অনাথ●--->
【--anrc-28/05/2018--】
【=05:20:45 am==32 L=】

==========================

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||