489>||--শিক্ষা ও সমাজ--||


489>|--শিক্ষা ও সমাজ--||আমার তো

সন্তান দের দিতে হবে শিক্ষা,
আগে দেও একটু সংস্কারের শিক্ষা।
শেখাও দিতে সম্মান গুরুজনে,
মাতা পিতাকে আদরে আপন জেনে।

তারপরে আচার, আচরণ, ব্যবহার,
যা হবে জীবনের পাথেয় সবাকার।
এমনি জদিহয় প্রথম শিক্ষা,
জীবনে সর্ব স্তরে লাভ হবে শ্রেষ্ঠতা।

জীবনে শ্রেষ্ঠত্ব লাভ নয়তো কঠিন,
হয় যদি নিতান্ত কিছু শিক্ষা সঠিক।
পুঁথিগত শিক্ষা নয়তো শ্রেষ্ঠ পঠন,
তার সাথে চাই শরীর ও চরিত্র গঠন।

চরিত্রই মানুষের সর্ব শ্রেষ্ঠ অলঙ্কার,
জীবনের দুর্বলতা নিজের অহঙ্কার।
অহঙ্কার বর্জিত সুন্দর নির্মল চরিত্র,
সর্ব দেশে সর্ব কালে অতিশয় সমাদৃত।

সুন্দর সফল জীবন সমাজে আদৃত,
সমাজ সুন্দর হওয়া মানুষের কৃতিত্ব।
সমাজ বদ্ধজীব মানুষ সমাজের শ্রেষ্ঠ,
সমাজকে করতে রক্ষা চাই প্রয়াস-সাধ্য।

মানুষ ই রক্ষক,ধারক বাহক,সমাজের,
মানুষই করে কল্যাণ সমাজে সকলের।
সমাজের তরে মানুষ সমাজ কল্যাণে,
জীবন গঠনে সমাজের প্রভূত অবদান।

শিক্ষা সমাজের অপরিহার্য অঙ্গ,
সকলকেই  শিক্ষায় দিতে হবে সঙ্গ।
শিক্ষা বিনা সমাজ অন্ধকার,
শিক্ষায় দূর হয় সকল কুসংস্কার।

শিক্ষায় বাড়ে সমাজ, জাতির,মান,
শিক্ষাই মানুষের উন্নতির সোপান।
শিক্ষা নয়তো কোন সুযোগের ব্যবহার,
শিক্ষা মানুষের মৌলিক অধিকার।

শিক্ষায় অনুচিত ভেদাভেদ জ্ঞান,
উপযুক্ত শিক্ষাই সমাজের প্রাণ।
শিক্ষার শুরু টা হয় তো কঠিন তিক্ত,
ভবিষ্যতে শিক্ষাতেই হয় হৃদ্রয় উন্মুক্ত।
শিক্ষাই সমাজ,জাতি,দেশের মেরুদন্ড,
শিক্ষা বিহনে সকল শুভ কার্য অঙ্কুরেই পন্ড।
 
<--©--●অনাথ●--->
【--anrc--13/06/2018--】
【=06:51:15==38 L=】
============================




Comments

Popular posts from this blog

422>||--লেখনী বা পেন্না::---||

419>||--গুরু শিষ্য কথন-+সম্মান ও ভক্তি

433>||--অন্ধকার ও নগ্নতা--||