477>|| ডাক্তার ছুঁলে কত ঘা || +|| বিশ্বাস করবো কাকে ||
<--©➽-আদ্যনাথ---->
বাঘে ছুঁলে আঠারো ঘা,
এত সবার আছে জানা।
আর কে কে ছুঁলে কত ঘা
সবই যায় গোনা।
কিন্তু ডাক্তার ছুঁলে কত ঘা
সেত সকলের অজানা।
তবে এইটুকু আছে যানা
ডাক্তার ছুঁলে হবে সর্বশান্ত
সেটুকু সহজ বোধে যানা।
শহর কিম্বা গ্রাম বাঙলার মানুষের
অসুখ বিসুখে এক সময়ে
যে ডাক্তার ছিল ভগবান।
সেই ডাক্তার আজ
অতিশয় সাধু দিয়ে নিদান,
নার্সিংহোম আর ঔষধ কোম্পানীর
হলেন ভগবান।
এই তিনে সকলেই অর্থগৃধ্নু,
একে অপরের অর্থকরীর দেয় যোগান।
হে রঙমঞ্চের ডাক্তার ,
কবে শুভবুদ্ধি উদয় হবে তোমার ।
তুমিতো ডাক্তার তুমি সেবক সবাকার,
তবে কেন অর্থের জন্য এতো হাহাকার ।
ডাক্তার তুমি হয়ে গেলে ব্যবসাদার,
কি হবে আমাদের গতি জানানাই আমার।
কখনো তুমি কোম্পানির এজেন্ট,
কখোনো তুমি ঔষধ বিক্রেতার পেটেন্ট।
হে ডাক্তার তুমি সাঁজ সাধু ,
আর সাধারণ মানুষ হচ্ছে কাবু।
ঔষধের কোম্পানি অর দোকানদার মিলে,
সাধারণ মানুষকে বলিরপাঠা বানালে।
হে ডাক্তার তোমার ওই সাদা পোশাকের নিচে,
কতো আর কালিমা লুকাবে।
কবে তোমার শুভবুদ্ধির উদয় হবে,
নিজেকে প্রকিত ডাক্তার রুপে পরিচয় দিতে।
আজ আমি, কাল তুমি,
সকলের এক গতি ভাই,
দেখছ কি আর খাচ্ছে ওরা
মিলে মিশে তিন ভাই।
শুভ্রতার আরালে নাই নাই নাই আর গতি নাই
আমরা মাকড়সার জালে জড়িয়ে পরছি তাই।
অর্থের লোভে ওরা মরা মানুষকে,
বাঁচিয়ে রাখতে পারে দিনের পর দিন।
কিন্তু ওরা পারে না সুস্থ মানুষকে
সেবা শুশ্রূষা দিতে এক দিন ।
তিনি যে ডাক্তার সেবার অবতার,
ডাক্তার হবার কালে কত সপথ কত প্রতিজ্ঞা।
প্রতিষ্ঠা লাভের পরে,সব ভুলে গিয়ে,
কে কার সেবা করে,
রোগীকে ফাঁদে ফেলে।
অনেক ভরং ভারং চেস্টা তারপরে
তিন ভাই মিলে সাজিয়ে গুছিয়ে
চালায় হামদরদের ব্যবসা।
একবার যদি দেখ ফিরে হায়,
সাধারন মানুষ আজ অসহায়।
চাইছি একটু তোমার সহায়,
জানি আর পথ নাই তোমার
কিন্তু একবার প্রতিষ্ঠা পাবার পরে
সেবার অজুহাতে তিলে তিলে মানুষকে
সর্বশান্ত করে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
========================
2>|| বিশ্বাস করবো কাকে ||
<--©➽-আদ্যনাথ----->
আমি আজ দুঃখি সঙ্গ ছাড়া,
কিন্তু নই নিতি হীন ছন্নছাড়া।
চলেগেছেন সঙ্গ দিতেন যারা,
আমি রইলাম একা সঙ্গ ছাড়া।
আপন মনে আপনি চলি
সতীর্থ পেলে কথাও বলি।
সদাই মনকে মানিয়ে চলি
কখন যেন কাউকে ব্যথিত না করি।
তথাপি পারিনা নিজেরে সামাল দিতে,
ব্যাধিগুলি আষ্টেপৃষ্ঠে ঘেড়ে।
ব্যাধিরে যতই করি অবহেলা ,
ব্যাধি ততোই দেখায় খেলা ।
আজ বিশ্বাস করবো কাকে।
ডাক্তারের থেকে
বিষধর সাপ ভালো,
যদি এক ছোবলে মারে।
সাপের থেকে
বাঘ ভালো,
যদি লাফ দিয়ে ধরে ঘাড়মটকে মারে।
বাঘের থেকে
কুমীড় ভাল,
যদি হামলে পরে ধরে নিয়ে,
গভীরে ডুবিয়ে মারে।
কিন্তু যারা সেবার নামে জেনে শুনে,
মানুষকে সর্বশান্ত করে
তিলে তিলে মারে।
আজ বিশ্বাস করবে কাকে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
========================
Comments
Post a Comment