462>||-মৃত্যু-||
462>||-মৃত্যু-||
মৃত্যু বড়ই নির্দয়, নির্দায়, শান্ত,
মৃত্যু বলেনা কথা।
মৃত্যুর খেয়ালে মৃত্যু নাচে,
জীবনের বক্ষ অভ্যন্তরে।
মুহূর্তে উৎপাটিত করে,
জীব হতে জীবন।
মৃতকে দেখেছি।
মৃত্যুর মুহূর্তেও দেখেছি।
আগেও দেখেছি।
পরেও দেখেছি।
দেখেছি শেষ নিঃশ্বাস টুকুও
নিতে দেখেছি।.
কিন্তু মৃত্যু কে দেখিনি।
শুনেছি মৃত্যু বড়ই শান্ত।
মৃত ততোধিক শান্ত শীতল।
মৃত্যু ডাকে যাকে,
কেউ যায় কেঁদে কেঁদে,
কেউ হাসতে হাসতে,
কেউ কিছু বুঝবার আগে।
কেউ জানেনা সে কবে যাবে।।
যারা আজ তোমাকে,
ঠেলে দিচ্ছে নীচে ফেলে,
কালেই হয়তো,
তারাই তোমাকে,
অনেক সাদরে,
তুলেনেবে কাঁধে।
কে জানে কোনদিন,
কার হবে তিরোধান।
হতে পার তুমি পালোয়ান,
কিম্বা মহান,
হয়তো কবি,
নয়তো লেখক।
লিখেছো তো কতকিছু,
কত কিছু নিয়ে।
এই প্রকৃতি রে নিয়ে,
মৃত্যুর পরে কি হবে?
আর কি লেখা হবে?
তোমার লেখা কি বলবে,
মৃত্যু কেমন?
কি তার রঙ,
কেমন সুন্দর?
নাকি ভয়ঙ্কর?
কোনটা সুন্দর,
মৃত্যুলোক কি
এই বিশ্ব ভুবন?
জানি আর হবেনা লেখা।
সেদিন হতে তোমার কলম,
আর বলবেনা কথা।
হয়তো তুমি মহান কোন জন,
তুমিও যাবে সেখানে,
যেখানে গেছেন ওই কর্মকার,
চর্মকার,কিংবা ঝাড়ুদার।
সেদিন আর যাবেনা চেনা,
কোনটি তুমি কোনটি চর্মকার।
সকলেই মিলে মিশে একাকার।
মহা প্রস্থানে ব্রহ্ম লোকে,
সকলে সমান।
মৃত্যুর পরে সকলে সমান।
প্রকৃতির অদ্ভুত খেয়াল,
প্রাণ বায়ুর বিস্ময়কর খেয়াল,
জীবন কত ব্যস্ত,
এতটুকু নাই সময়,
মৃত্যুতে চির শান্তি।
মৃত্যু যখন ধরে তাঁর রূপ,
জীবন থেকে কেড়ে নেয় প্রাণ।
মৃত্যুর কাছে জীবন চির পরাজিত।।
মৃত্যু জীবনকে করে মুহূর্তে শান্ত।
জীবন থাকতে সাঁতার দেওয়া,
শিখতে হয় কষ্ট করে।
কিন্তু হায় মৃত্যুর পরে,
শরীর আপনেই ভাসে জলে।
জীবনে যাকিছু করেছ,
যতটুকু করেছ সঞ্চয়,
কত পরিশ্রম করে।
অর্থ সঞ্চয়,
সম্পত্তির জন্য,
কত ছিল চিন্তা।
দেখ আজ তো তুমি একলা।
একেই বলে জীবনের খেলা।
জন্মের ক্ষণ তুমি কেঁদেছিল,
মায়ের কোলে শুয়ে।
মা সহ সকলেই হেসেছিল ।
আজ তুমি একলা,
সেদিন ছিলে মায়ের কোলে,
আজ পৃথিবীর কোলে,
শুয়ে একলা।
তোমার নাই কোন ভাব লেশ,
সকলের চোখে অশ্রু ভরা।
এখন কে তোমার আপন,
কে তোমার পর।
ওই যে তোমার ছবি,
সাজিয়েছে সুন্দর করে,
দিয়েছে মালা।
নাজানি কত আদর করে।
ওই ছবি টুকুই অস্তিত্ব,
এখন তোমার,
তোমার ছিল যা,
সকলে ভাগ করে নিল তা।
হয়তো বছরে এক বার তারা,
তোমার ফটোয়ে দেবে মালা।
এখন যদি জানতে চাই কিছু,
জানি পাবনা কোনই উত্তর।
তথাপি বলতো একবার,
সুন্দর কোনটি,
মৃত্যালোক নাকি,
এই পৃথিবী?
||""--©--●অনাথ●---""||
||-anrc-24/05/2018--||
||=12:55:20am===106 L=||
মৃত্যু বড়ই নির্দয়, নির্দায়, শান্ত,
মৃত্যু বলেনা কথা।
মৃত্যুর খেয়ালে মৃত্যু নাচে,
জীবনের বক্ষ অভ্যন্তরে।
মুহূর্তে উৎপাটিত করে,
জীব হতে জীবন।
মৃতকে দেখেছি।
মৃত্যুর মুহূর্তেও দেখেছি।
আগেও দেখেছি।
পরেও দেখেছি।
দেখেছি শেষ নিঃশ্বাস টুকুও
নিতে দেখেছি।.
কিন্তু মৃত্যু কে দেখিনি।
শুনেছি মৃত্যু বড়ই শান্ত।
মৃত ততোধিক শান্ত শীতল।
মৃত্যু ডাকে যাকে,
কেউ যায় কেঁদে কেঁদে,
কেউ হাসতে হাসতে,
কেউ কিছু বুঝবার আগে।
কেউ জানেনা সে কবে যাবে।।
যারা আজ তোমাকে,
ঠেলে দিচ্ছে নীচে ফেলে,
কালেই হয়তো,
তারাই তোমাকে,
অনেক সাদরে,
তুলেনেবে কাঁধে।
কে জানে কোনদিন,
কার হবে তিরোধান।
হতে পার তুমি পালোয়ান,
কিম্বা মহান,
হয়তো কবি,
নয়তো লেখক।
লিখেছো তো কতকিছু,
কত কিছু নিয়ে।
এই প্রকৃতি রে নিয়ে,
মৃত্যুর পরে কি হবে?
আর কি লেখা হবে?
তোমার লেখা কি বলবে,
মৃত্যু কেমন?
কি তার রঙ,
কেমন সুন্দর?
নাকি ভয়ঙ্কর?
কোনটা সুন্দর,
মৃত্যুলোক কি
এই বিশ্ব ভুবন?
জানি আর হবেনা লেখা।
সেদিন হতে তোমার কলম,
আর বলবেনা কথা।
হয়তো তুমি মহান কোন জন,
তুমিও যাবে সেখানে,
যেখানে গেছেন ওই কর্মকার,
চর্মকার,কিংবা ঝাড়ুদার।
সেদিন আর যাবেনা চেনা,
কোনটি তুমি কোনটি চর্মকার।
সকলেই মিলে মিশে একাকার।
মহা প্রস্থানে ব্রহ্ম লোকে,
সকলে সমান।
মৃত্যুর পরে সকলে সমান।
প্রকৃতির অদ্ভুত খেয়াল,
প্রাণ বায়ুর বিস্ময়কর খেয়াল,
জীবন কত ব্যস্ত,
এতটুকু নাই সময়,
মৃত্যুতে চির শান্তি।
মৃত্যু যখন ধরে তাঁর রূপ,
জীবন থেকে কেড়ে নেয় প্রাণ।
মৃত্যুর কাছে জীবন চির পরাজিত।।
মৃত্যু জীবনকে করে মুহূর্তে শান্ত।
জীবন থাকতে সাঁতার দেওয়া,
শিখতে হয় কষ্ট করে।
কিন্তু হায় মৃত্যুর পরে,
শরীর আপনেই ভাসে জলে।
জীবনে যাকিছু করেছ,
যতটুকু করেছ সঞ্চয়,
কত পরিশ্রম করে।
অর্থ সঞ্চয়,
সম্পত্তির জন্য,
কত ছিল চিন্তা।
দেখ আজ তো তুমি একলা।
একেই বলে জীবনের খেলা।
জন্মের ক্ষণ তুমি কেঁদেছিল,
মায়ের কোলে শুয়ে।
মা সহ সকলেই হেসেছিল ।
আজ তুমি একলা,
সেদিন ছিলে মায়ের কোলে,
আজ পৃথিবীর কোলে,
শুয়ে একলা।
তোমার নাই কোন ভাব লেশ,
সকলের চোখে অশ্রু ভরা।
এখন কে তোমার আপন,
কে তোমার পর।
ওই যে তোমার ছবি,
সাজিয়েছে সুন্দর করে,
দিয়েছে মালা।
নাজানি কত আদর করে।
ওই ছবি টুকুই অস্তিত্ব,
এখন তোমার,
তোমার ছিল যা,
সকলে ভাগ করে নিল তা।
হয়তো বছরে এক বার তারা,
তোমার ফটোয়ে দেবে মালা।
এখন যদি জানতে চাই কিছু,
জানি পাবনা কোনই উত্তর।
তথাপি বলতো একবার,
সুন্দর কোনটি,
মৃত্যালোক নাকি,
এই পৃথিবী?
||""--©--●অনাথ●---""||
||-anrc-24/05/2018--||
||=12:55:20am===106 L=||
Comments
Post a Comment