458>||-সর্বংসহা ধরিত্রী-||

458>||-সর্বংসহা ধরিত্রী-||

তুমিত সর্বংসহা ধরিত্রী,
সর্ব ভূত তোমার উদরে স্থিতি।
তুমি জননী রূপে রচাও নব সৃষ্টি,
আনন্দিত হৃদয়ে সর্বদা তোমার দৃষ্টি।

তোমার করুনার উদরে রোপিত হয় বীজ,
বীজের অন্তরে লুক্কায়িত জীবন।
তোমার স্নেহে বীজে হয় অংকুরোদ্গম,
ফলে ফুলে সুশোভিত হয় ভুবন।

আজ যে মানুষ দাপিয়ে চলেছে,
তোমার বুকে অহঙ্কারে পদাঘাত করে।
একদিন হবে স্তব্ধ তোমারই বুকে,
পঞ্চ ভূতে হবে লীন প্রকৃতির সাথে।

তুমিই সৃষ্টির কারন, তোমাতেই নাশ,
তোমার হৃদয় স্নেহ ভরা করুণা ময়।
তুমি সৃষ্টি, স্থিতি, বিনাশের কারণ,
অশুভের নাশ,শুভ কে দেও স্বরণ।

তুমি সর্বংসহা তুমি,চির নীরব সাক্ষী,
সহ্য কর তুমি আমাদের সকল অত্যাচার।
শুধু সময়ের অপেক্ষায় তুমি নীরব জানি,
তোমার প্রলয় নৃত্যে ধ্বংস হবে অত্যাচারী।

||""--©--●অনাথ●---""||
||-anrc-19/05/2018--||
||=03:41:02am===20 L=||


Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||