452>|| বেঁচে থাকার লড়াই ||
<--©➽-আদ্যনাথ-->
বেঁচে থাকার জন্যই লড়াই,
এ লড়াই চলছে, চলবে ।
কে বলতে পারে, কোথায় কবে,
কি ভাবে , এই লড়াইয়ের শেষ হবে।
এক অন্তহীন যাত্রায় আমরা যাত্রী,
এক সাথে সকলে তবুও সঙ্গী হীন,যাত্রী।
মনেহয় সকলেই চেনা জানা,
কিন্তু মুখ গুলি যেন অজানা অচেনা।
মনেহয় কেউ বুঝি কিছু বলতে চায়,
কাছে এসেই কেমন যেন হারিয়ে যায়।
চিনেও নাচেনার ভাব দেখায়,
মনেহয় কিছু খুঁজে বেড়ায়।
আসলে বলবার ভাষাইতো খোঁজে,
কিছু বলবার ইচ্ছা হয়তোবা থাকে।
মনে হয় কিছু বলতে চায়,
বোধহয় মনের কথা খুঁজে বেড়ায়।
তাকিয়ে থাকে জানালা দিয়ে,
ঐ নীল আকাশের দিগে।
দিন কাটেনা,রাত কাটেনা,
পুরণো স্মৃতি গুলি ভুলতে পারিনা।
রাতের অন্ধকার ঘিরে ধরে,
স্বপ্ন গুলি হাতছানি দিয়ে ডাকে।
ভোরের আকাশে সূর্য্য দেখি,
প্রাণ ভরে নিঃস্বাস নিয়ে।
দিনভর শুয়ে বসে কাটে,
বদ্ধ ঘড়ে মন ছট ফট করে।
কাছের মানুষ যারা আছে দূরে,
সেই মানুষ গুলির জন্য মন কেমনকরে।
এই গৃহ বন্ধি তো চলতেই থাকবে,
আমাদের বাঁচবার তাগিদে।
অনেক কিছুই নুতন করে শিখতে হবে,
অনেক কিছুই নুতন করে জানতে হবে।
মনে পড়ে পুরনো দিনের কথা,
খুঁজি নতুন করে স্মৃতির পাতা।
ফেলে আসা স্মৃতি, চেনা জানা কিছু মুখ
ভুলেও না ভুলতে পারে কিছু সুখ।
কিছু ভুলে যাওয়া ঠিকানা,
অসম্ভব কিছু কল্পনার সম্ভাবনা।
মনেহয় জীবনের অঙ্কটাই ছিল ভুল
তাইতো পেয়েও না পাওয়ার মাশুল।
মনেপরে সেই সফলতার অভিযান,
কিছু ভয়ঙ্কর মুহূর্তেও ছিল অভিমান।
মনের ভাবনা গুলি ছিল একান্ত আলাদা,
তথাপি ছিল একান্ত মনের কিছু চাহিদা।
মনে ছিল কিছু না পাওয়ার কবিতা,
তবুও মনে রয়েগেল কিছু অপূর্ণতা।
তবেকি জীবনটা কেবলই গোঁজামিল,
আজ সেই হিসেব মেলানোই মুশকিল।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
======================
Comments
Post a Comment