449>||--অহঙ্কার ও সমাজ--||

449>||--অহঙ্কার ও সমাজ--||

আমাদের অহঙ্কার আমরা জানি,
সূর্য চন্দ্রকে দেবতা মানি।
বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্রকে জানি,
যা জানি তাঁর থেকে বহুগুণ নাই জানি।
তবুও করতে ছাড়িনা অহঙ্কার,
অহঙ্কারই  যেন আমাদের অলঙ্কার।
অহঙ্কারের গভীর গহ্বর,
নিত্য নূতনের অধিকার।
আমাদের প্রেম ভালোবাসার অধিকার,
জানানাই তার প্রতিকার,
অধিকার ওই নারী মনের অধিকার।
নারী হৃদয় করে ক্রন্দন,
জানে ভেঙে চুর চুর হয়ে যেতে সর্বক্ষণ।
তবুও বোঝেনা সে তাঁর অধিকার,
তাইত নারী ভেঙে যায় বার বার।
নারী বোঝেনা তার ঈপ্সা,
নারী জানে নারী কে করতে ঈর্ষা।
নারী মন বোঝে ভালবাসা,
তাঁর মনের গভীরে কত আশা।
কিন্তু বোঝেনা তাঁর অধিকার,
বুঝতে চায়না কোন প্রতিকার।

নারী মন নদীর স্রোতের মতন,
বয়ে যায় নীরবে সকল পার ছুঁয়ে।
আবার ফেরে জোয়ারের টানে,
হৃদয়ে নুতন জলরাশি বয়ে নিয়ে।
বারে বারে  ফিরে আসে উত্তাল হয়ে,
ভাটায় ফিরে যায় বিষণ্ন মলিন হয়ে।
অফুরন্ত স্নেহ বাড়ি লয়ে যাওয়া আসা,
নারী মনের অফুরন্ত আপ্লুত ভাল বাসা।

নারী মন অতিষয় ব্যস্ত ব্যাকুল সর্বক্ষণ,
হৃদয়ে মাতৃ সত্তা পূর্ন প্রেম রাখে অনুক্ষণ।

নারী মন কেঁদে ভাসায় নিজের বুক,
শত বেদনাতেও খোলে না মুখ।
নারী হৃদয়ের অমৃত ধারা,
জুড়ায় বিষের জ্বালা।

সেই নারীরে নির্যাতন মিথ্যা অহঙ্কারে,
সমাজ ব্যস্ত ব্যর্থ স্বার্থ চিন্তা ভরে।
ফুলের শোভা গাছেই সুন্দর,
একে অন্যের সহায়ক ফুল আর মধুকর।

প্রকৃতি সদা আপন খেয়ালে মত্ত,
প্রকৃতি মানে কেবল নিজের সত্ব।
প্রকৃতি নিয়ন্ত্রিত ব্রহ্মাণ্ডের নিয়মে,
ব্রহ্মান্ড আবদ্ধ প্রকৃতির কারণে।
প্রকৃতি ও ব্রহ্মান্ড একে অন্যের পরিপূরক,
একের স্বার্থে অন্যে স্বার্থ যথার্থ সার্থক।

অহঙ্কার যখন প্রগতির কড়া নাড়ে,
দরজা সতত উন্মুক্ত হয় অগ্রগতির কারণে।
অহঙ্কার হয় সার্থক সমাজের কল্যাণে।
জীবন হয় পূর্ন সুন্দর সমাজকল্যাণে।
                 -----------×--------
""""'"""'' -------©-●অনাথ●----------""""""'
||----anrc-------12/05/2018----------||
||======09:50:34pm=========||


Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||