460>||--বাঁচার জন্য লড়াই,--||

460>||--বাঁচার জন্য লড়াই,--||

আজ পৃথিবীটা যেন ছোট হয়ে গেছে।
ইলেকট্রনিক্স ও ইন্টারনেটের দৌলতে,
বিশ্বব্রহ্মান্ড  হাতের মুঠোয় এসে গেছে।
তথাপি মানুষ ছুটছে ভাবনার তাড়নায়,
বর্তমান সমাজে সাংস্কৃতিক আগ্রাসনে,
নিত্য নুতন আকাশ চুম্বী ভাবনার তাড়নায়।

এহেন তাড়নায় জীবনে সতত চলছে লড়াই।
প্রতি পদক্ষেপেই চলছে লড়াই।
কেউ করে বাঁচার জন্য লড়াই,
কেউ করে আচার বিচারের লড়াই।     

সকলেই ব্যস্ত সতত চলছে লড়াই,
বাঁচতে হলে করতেই হবে লড়াই।.       
চলছে শিক্ষা নিয়ে লড়াই,
পরীক্ষা নিয়ে লড়াই।

কখনো চলে জাত পাত নিয়ে লড়াই,
কোথায় আবার ভাতের জন্য লড়াই।
মন্দির মসজিদ নিয়ে লড়াই,
কোথাও চলছে স্বার্থ নিয়ে লড়াই।.     

আবার চাকরির জন্য লড়াই,
কোথাও চিকিৎসার জন্য লড়াই।.           
অস্ত্রের লড়াই, বস্ত্রের লড়াই।
ভন্ড সাধুদের কেরামতির লড়াই।

সবার কাছে নিজেরটি শ্রেষ্ঠ লড়াই,
কে বলবে কোনটা সঠিক লড়াই।
সঠিক সময়ে সঠিক লড়াই
বাঁচাতে পাড়ে কত জীবন।.       

লড়াই তো সমাজ জীবনের অঙ্গ,
সময়ের লড়াই সময়ে,এটাইত সঙ্গত।
আসল তো প্রয়োজন শিক্ষার লড়াই।
বেঁচে থাকবার জন্য অন্ন,বস্ত্রের লড়াই।   

কর্মসংস্থানের জন্য লড়াই,
খাদ্য খাদকের চিরদিনের লড়াই।
সমাজ পরিচ্ছন্ন রাখার জন্য লড়াই,
ভবিষ্যৎ প্রজম্নের উত্থানের লড়াই।

সমাজে প্রতিষ্ঠার জন্য লড়াই,
সমাজে অধিকারের জন্য লড়াই।
সুন্দর সমাজ গড়বার জন্য লড়াই।
মানুষের মতন বাঁচবার জন্য লড়াই।

জীবনটা হলেও লড়াইয়ের জন্য,
জীবন কিন্তু অদ্ভুত বিস্ময়কর অনন্য।.   
জীবন তো লড়াইয়ের জন্য,
লড়াইত করতেই হবে জীবনের জন্য।

সে লড়াই হোক শুভ চেতনার,
লড়াই হোক শুভ সার্থক ভাবনার।
লড়াই হোক শুভ  ইচ্ছার,
লড়াই হোক শুভ ইচ্ছাশক্তির।

লড়াই হোক শুভ, সমাজে কল্যাণের,
লড়াই হোক আর্তের সেবার জন্য।.         
লড়াই হোক পিছিয়ে পড়া মানুষের জন্য,
লড়াই হোক  শিক্ষার প্রসারের জন্য।

লড়াই হোক সমাজের উত্থানের জন্য,
লড়াই হোক দেশ ও দশের জন্য।
লড়াই হোক বাঁচার জন্য লড়াই,
লড়াই হোক জীবনের জন্য লড়াই।.       
লড়াই হোক সার্থক জীবনের জন্য,
লড়াই হোক জীবন শীর্ষ মার্গে উত্তীর্ণের। 

||""--©--●অনাথ●---""||
||-anrc-22/05/2018--||
||=01:20:12am===56 L=||

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||