463>||-মৃত্যু বড়ই শান্ত -।।
463>||-মৃত্যু বড়ই শান্ত -।।
মৃত্যু বড়ই নির্দয়, নির্দায়, শান্ত,
মৃত্যু বলেনা কথা।
মৃত্যুর খেয়ালে মৃত্যু নাচে,
জীবনের বক্ষ অভ্যন্তরে।
মুহূর্তে উৎপাটিত করে,
জীব হতে জীবন।
মৃতকে দেখেছি।
মৃত্যুর মুহূর্তেও দেখেছি।
আগেও দেখেছি,পরেও দেখেছি।
শেষ নিঃশ্বাস টুকুও দেখেছি।.
কিন্তু মৃত্যু কে দেখিনি।
মৃত্যু বড়ই নির্দয়,নির্দায়,শান্ত,
মৃত ততোধিক শীতল,শান্ত।
মৃত্যু যখন ডাকে যাহারে,
কেউ যায় কেঁদে কেঁদে,
কেউ হাসতে হাসতে,
কেউ কিছু বুঝবার আগে।
কেউ জানেনা সে কবে যাবে।।
যারা আজ তোমাকে,
ঠেলে দিচ্ছে নীচে ফেলে।
কালেই হয়তো,তারাই তোমাকে,
অনেক সাদরে,কাঁধে তুলে নেবে ।
কে জানে কবে,কার হবে শেষ দিন।
হতে পার তুমি পালোয়ান,কিম্বা মহান,
হয়তো কবি,নয়তো লেখক।
লিখেছো তো কতকি কতো কিছু নিয়ে।
এই প্রকৃতি রে নিয়ে,
মৃত্যুর পরে কি হবে?
আর কি লেখা হবে?
তোমার লেখা কি বলবে,
মৃত্যু কেমন?কি তার রঙ?
কেমন সুন্দর?নাকি ভয়ঙ্কর?
||""--©--●অনাথ●---""||
||-anrc-23/05/2018--||
||=12:55:20am===32 L=||
============================
মৃত্যু বড়ই নির্দয়, নির্দায়, শান্ত,
মৃত্যু বলেনা কথা।
মৃত্যুর খেয়ালে মৃত্যু নাচে,
জীবনের বক্ষ অভ্যন্তরে।
মুহূর্তে উৎপাটিত করে,
জীব হতে জীবন।
মৃতকে দেখেছি।
মৃত্যুর মুহূর্তেও দেখেছি।
আগেও দেখেছি,পরেও দেখেছি।
শেষ নিঃশ্বাস টুকুও দেখেছি।.
কিন্তু মৃত্যু কে দেখিনি।
মৃত্যু বড়ই নির্দয়,নির্দায়,শান্ত,
মৃত ততোধিক শীতল,শান্ত।
মৃত্যু যখন ডাকে যাহারে,
কেউ যায় কেঁদে কেঁদে,
কেউ হাসতে হাসতে,
কেউ কিছু বুঝবার আগে।
কেউ জানেনা সে কবে যাবে।।
যারা আজ তোমাকে,
ঠেলে দিচ্ছে নীচে ফেলে।
কালেই হয়তো,তারাই তোমাকে,
অনেক সাদরে,কাঁধে তুলে নেবে ।
কে জানে কবে,কার হবে শেষ দিন।
হতে পার তুমি পালোয়ান,কিম্বা মহান,
হয়তো কবি,নয়তো লেখক।
লিখেছো তো কতকি কতো কিছু নিয়ে।
এই প্রকৃতি রে নিয়ে,
মৃত্যুর পরে কি হবে?
আর কি লেখা হবে?
তোমার লেখা কি বলবে,
মৃত্যু কেমন?কি তার রঙ?
কেমন সুন্দর?নাকি ভয়ঙ্কর?
||""--©--●অনাথ●---""||
||-anrc-23/05/2018--||
||=12:55:20am===32 L=||
============================
Comments
Post a Comment