450>||--কালের প্রবাহ--||--

450>||--কালের  প্রবাহ--||-

আজ বহুদিন পড়ে,
খুঁজে পেলাম হঠাৎ করে।
সেই ফেলেআসা মুহূর্ত গুলি,
বিশেষ মুহূর্ত গুলি::------
কিছু মনের,কিছু সন্ধি ক্ষণের,
কিছু ভেঙ্গে যাওয়া ক্ষণের।
কিছু অভিমানের,
কিছু আনন্দ উচ্ছ্বসিত ক্ষণের।
কিছু অশ্রু জলের,
কিছু বেদনা ভরা ক্ষণের।   

সেদিন তো অনেক ভাবিয়ে ছিল ধীরে,
কিছু স্মৃতির দুয়ারে কড়া নেড়ে।
তবুও ভাবনা গুলির হয়নি বিন্যস্ত,
দিনগুলি বুঝি ভাবনার জন্যই ছিল ব্যস্ত।
দিনরাত শুধুই চিন্তার জাল বুনতো,
চিন্তার স্রোত ভাবনার অলিগলি খুজতো।
জীবনের সেই বিশেষ ব্যস্ত মুহূর্ত গুলি,
একান্ত গোপন সেই মুহুর্ত গুলি।

যৌবন তখোনো ছড়ায়নি গন্ধ,
প্রেমের ভাবনা ছিল মৃদু মন্দ।
প্রেম তখোন খোলেনি দুয়ার,
প্রেম ছিল স্বপ্নের সেই রাজকুমার।
অনুভব ছিলনা শরীর তত্ত্বে,
হঠাৎ খেলা ছলে অজান্তে।
কামার্ত যুবতীর খেলা ছলে আলিঙ্গন,
ভাসিয়ে দিয়ে গেল মনের অঙ্গন। 
       
নারীর আত্মসমর্পনের সেই মুহূর্তের নির্যাস,
যেন সদ্য প্রস্ফুটিত ফুলের অপূর্ব সুবাস।
বিহঙ্গ মিলন দেখে ছিলাম কৌতুহলে,
কপোত কপোতীর মিলন মুহূর্ত খেলা ছলে।
মনেপরে সেই মুহূর্ত গুলি আনমনে,
অবশ্য মনের অবাক কৌতুহলে।
কত প্রশ্ন,ভাবনা,জাগত মনে,
ভাবনা গুলি কৌতূহল বাড়াত মনে।
কৌতূহলের জোয়ার উচ্ছলে দিত লালসা,
গোপন সোহাগ কিছু জানবার লালসা। 

খেলা ছলে আলতো ছোয়ার পুলক,
ক্রমে বাড়ন্ত শিহরণের  অনুভব।
সেদিনের চরম মুহূর্তের সেই অনুভূতি,
হঠাৎ স্বেচ্ছায় নীরব অনুমতি।
কিছু মুহূর্ত হয়তো ছিল আরো গোপন,
মুহূর্ত গুলি  যেন করেছিল আত্মসমর্পণ।
দুটি পিপাসিত হৃদয়ের একান্ত আপন।
চরম ভাল লাগার মুহূর্তে হয় যেমন।

মনে দুরাকাঙ্খার ভিড়,
নিত্য নুতন কামনায় অস্থির।
অধীর আগ্রহ গুলির ভিড়,
ভাললাগার মুহূর্ত গুলির ভিড়।
সেই প্রেম,স্পর্শ, উন্মাদনা,
মনে গোপন ভাবনার উষ্মা।
প্রেম অপেক্ষা প্রবল কামনা,
কত অজুহাত কত ছলনা। 

আজো সেই দাগ গুলি মনের গভীরে,
বাসা বেঁধে আছে গোপনে নীরবে,
হয়তো হৃদয়ের কোনে কোনে,
মনে একান্ত সংগোপনে।
মনের খোলা বাতায়নে দেখি অনুক্ষণ,
কামদা কামিনী ছোঁয়ার সেই শিহরণ।
সেই মুহূর্ত গুলির চিন্তন,
স্বপ্ন ময় মনের ভাবান্তর।
       
মনেহয় সেই শশব্যস্ত মুহুর্ত গুলিই ছিল ভাল,
ছিল জল্পনা কল্পনার সেই ভাবনা গুলো।
সেই স্কুলের দুরন্ত জীবনের মুহূর্ত গুলি,
বাগানে বাগানে,আম,জাম,পেয়ারা চুরি।
আজও মনেপড়ে সেই শিশুকাল,
ছিল কতো সুন্দর আনন্দ অবিরল।
আজ বার্ধক্যের কাঠগড়ায় দাঁড়িয়ে,
মনেহয় সকল কিছুই গেছে হারিয়ে ।

হারানোর সিঁড়ি বেয়ে বেয়ে একলা পথে,
কখনো আলো কখনো অন্ধকারের পথে।
চলেছি নির্জন দিগন্ত পাড় হয়ে,
কখনো পথ হারিয়ে মরিচিকায় ধাঁধিয়ে।
তখন ছিল নানান রঙের খেলনা কত,
খেলতাম সকলে মিলে ছিল আনন্দ কত।
আজ নিজেই খেলনা হয়ে গেছি,
শুধু সেই স্মৃতি টুকুই খুঁজে পেয়েছি।

কালের প্রবল বেগে,
কখনো ঘূর্ণি প্রবাহ বেগে।
বিধ্বস্ত এই মন,
জানিনা কোথায় চলেছি এখন।
চিন্তা গুলোও যাচ্ছে গুটিয়ে,
কালের প্রবল প্রবাহে।
স্মৃতি টুকুই সম্বল,
আজো আছে মনের কোণে স্বপ্ন অবলম্বন।
""""'"""'' ------©--●অনাথ●----------""""""'
||---anrc---------15/05/2018::------------||
||=======----রাত্রি 02:34:12-----======||
===============================


         
           
   
     
          

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||