455>||-একটু কথা-||

455>||-একটু কথা-||

কে শুনবে আমার কথা,
কার আছে মাথা ব্যথা।
তথাপি বলি কিছু কথা,
কিছু ভাবনার কথা।
কিছু অভিজ্ঞতা,
কিছু মনের কথা।
জীবনদিয়ে জীবনকে চেনা
জীবনের স্বার্থকতা।
আমরা অনেক জানি,
তবুও অনেক বেশি না জানি।
সময়ে সময়কে না বোঝা
জীবনের বাড়ে বোঝা।
সময়ে সময়ের মূল্যায়ন,
অতি প্রয়োজন।
জীবন তো এই একটু খানি,
সময়ের মূল্য অনেক খানি।
জীবনের সময়কে বুঝতে না পারা,
জীবনের প্রত্যক্ষ বিড়ম্বনা।
||""""'" -----©--●অনাথ●-------""""""'||
||--anrc-----18/05/2018:-----------||
||=======01:41:52 pm======||

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||