468>||-মৃত্যু ই সত্য--||

468>||-মৃত্যু ই সত্য--||

ঈশ্বর সত্য, কিন্তু আছে মতান্তর,
জন্মেও আছে অনিশ্চয়তা।
মৃত্যুই অবশ্যম্ভাবী এবং সত্য।
জন্মিলে মরিতে হইবে,
নাই কোন সংশয়,
নাই কোন মতান্তর।
অতএব মৃত্যু ভিন্ন,
কিছু নাই সত্য।।             

সকলেই বলে ঈশ্বর সত্য,
ঈশ্বর যদি হয় সত্য,
তবে কেন এত মতান্তর।
সত্য তো সত্য ই,
সত্যের হয়না বিকল্প,
সত্য কে যেই করুক বর্নন,
সকলের বর্ননা হইবে একরূপ।
যিনি এক অভিন্ন,তিনি স্থান,কাল,       
পাত্রেও থাকিবেন এক অভিন্ন।
তবে বিভিন্ন ধর্মের,
ঈশ্বর কেন ভিন্ন ভিন্ন।
ইশ্বরের নির্দেশ ও কেন ভিন্ন।
ধর্ম বলে ঈশ্বর এক ও অভিন্ন।
ব্যাখ্যা করেন ভিন্ন ভিন্ন।.             
সত্যিই যদি কেউ,দেখে থাকেন ঈশ্বর।
তবে তাঁর ঈশ্বর কেন ভিন্ন অন্যের থেকে।
ঈশ্বরের নিশ্চয়তা নিয়েও সংশয়।
মৃত্যু নিয়ে সকল ধর্মমতই এক,
তাতে নাই কোন সংশয়।
অতএব মৃত্যুই একমাত্র সত্য।
অন্য সকল সংশয় যুক্ত।।         

বীজ প্রোথিত হইলেই হয়না অঙ্কুরোদ্গম,
সকল সহযোগীতাতেও
না হইলেও হইতে পারে অঙ্কুরোদ্গম।
অতএব জন্ম নিয়ে আছে সংশয়।
কিন্তু যে জন্মিল তার মৃত্যু নিশ্চিত।
অতএব মৃত্যু ই সত্য,
বাকি সকল অনিশ্চিত।।           

||""--©--●অনাথ●---""||
||-anrc-26/05/2018--||
||=09:20:15am=36 L=||


Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||