451>||-1>Priority=+2>অগ্রাধিকার--||

451>1>||-Priority+=
            2>অগ্রাধিকার--||
==============================

451>1>||-Priority+=

1>অগ্রাধিকারের চাহিদায় থাকে অহঙ্কার,
চাইলেই কি পাওয়া যায় অধিকার ?
অধিকারের চাহিদা সহজ।
অধিকার পাওয়া হয় না সহজ।
সৃষ্টির কাল থেকেই অধিকারের লড়াই,
প্রাণী মাত্রেই করে অধিকারের বড়াই।
দেশে থাকুক যতই অধিকারের আইন,
অধিকারের নিমিত্তে সতত চলছে লড়াই।


অধিকার,অগ্রাধিকারের অহঙ্কার,
সকলি সমাজ বদ্ধ জীবের অলঙ্কার।
আমাদের মৌলিক অধিকার  আবার
মানবাধিকারের মূলভিত্তি।
নাগরিকের নৈতিক দায়দায়িত্ব আবার
মৌলিক কর্তব্যের মূলভিত্তি।
মানবাধিকার তো জন্মগত অধিকার,
আইনি স্বীকৃত হয় মৌলিক অধিকার।

বর্তমান সমাজে অর্থের বড় অহঙ্কার,
অর্থের মানদন্ডে করি ঐশ্বর্যের বিচার।
সকল ঐশ্বর্যের সূত্রপাত ও ভান্ডার মস্তিষ্কে,
ঐশ্বর্যের বিচার বুদ্ধিমত্তাতে ,
অর্থ সম্পত্তিতে নয়।
অর্থ সম্পত্তি ক্ষনিকের নিমিত্তে,
মস্তিষ্ক প্রসূত ঐশ্বর্য যথার্থ প্রয়োজনের স্বার্থে।

ঐশ্বর্য,অর্থ দিয়ে হয়না অগ্রাধিকার প্রাপ্য,
অগ্রাধিকারের মান শিক্ষা বুদ্ধিতে গ্রাহ্য।
একের প্রকৃত শিক্ষা ও জ্ঞানের ভান্ডার,
সমাজ সংসারে  দশের উপকার।
সংসারে অর্থবল কেবল নিজের অহঙ্কার,
প্রকৃত শিক্ষা ও জ্ঞান সমাজের অলঙ্কার।
বুদ্ধিতে হলে শ্রেষ্ঠ তাঁরে বুদ্ধিমান কয়,
অধিক অর্থ সঞ্চয় কারীরে অর্থ পিশাচ কয়।

সত্য জ্ঞান বিদ্যা বুদ্ধি সমাজের ঐশ্বর্য ,
অল্প বিদ্যা, মন্দবিচার সমাজের নয় কাম্য।
সমাজ কল্যাণে ব্রতী মানুষের ধর্ম,
একে অন্যের তরে মনুষ্যত্বের কর্ম।
সমাজের জন্য একটু চিন্তা ও ভাবনা,
সমাজ কল্যাণে সহযোগের ভাবনা।
তথাপি রয়েজায় অধিকারের প্রশ্ন।

সেদিন পথে দেখলাম এক বৃদ্ধ,
মনে হলো একটু সাহায্য ওনার প্রয়োজন,
নিজের বিবেক বুদ্ধির তাড়নায়,
দিয়েছিলাম সাহায্যের হাত বাড়িয়ে,
কিন্তু সন্দেহের বসে বৃদ্ধ আমাকে,
করেছিলেন প্রত্যাখ্যান।
জানি, প্রত্যাখ্যানের কারন সুপস্ট,
আজকাল সাহায্যের নামে,
চলছে লুট, উৎপাত, নির্যাতন,
তথাপি মানুষ যখন,
মানুষ কে সাহায্য করা মানুষের ধর্ম।
মনেপড়ে সেই বৃদ্ধের প্রশ্ন--
"কী চাই আপনার",
"আমাকে সাহায্য করা,
কেন আপনার দরকার"?
এমন প্রশ্নের সম্মুখীন হওয়াই যথার্থ,
সেবা, সাহায্য, সহায়তার নিমিত্তে,
অধিকারের প্রশ্ন সাদা প্রযোজ্য জাগ্রত।
সমাজে অনধিকারের চর্চা, প্রবেশ,
নিতান্ত অবাঞ্ছনীয় অতিশয় সত্য।
জীব মাত্রেই অধিকার,
অগ্রাধিকারের চাহিদা বর্তমান।
অধিকার প্রাপ্যের উপরান্ত
অহঙ্কারের বাড়ন্ত মান।
"""'' ---©--●অনাথ●----""""""'
।।---anrc----16/05/2018--------||
||========01:34:18 pm===||

2>||-অগ্রাধিকার--||

অধিকার,অধিকার,অধিকার,
অধিকার কি এতই সহজ!
সকলের চাহিদা অধিকার।
অধিকারের  চাহিদা হয়তো সহজ,
কিন্ত অর্জন ও রক্ষণ হয়না সহজ।
অধিকার,অগ্রাধিকারের অহঙ্কার,
সমাজ বদ্ধ জীবের অলঙ্কার।
মৌলিক অধিকার জানার হয়না ভুল,
সেত মানবাধিকারের মূল।
নৈতিক দায়িত্ব,মৌলিক কর্তব্যের মূল।
মানবাধিকার জন্মগত-- তার নাই ভুল।
আইনে স্বীকৃত মৌলিক অধিকারের ঠাঁই,
অধিকারের নিমিত্তে সতত চলছে লড়াই।

আজ অর্থের বড়ই অহঙ্কার সমাজে,
অহঙ্কার বশে জাতি ধর্ম নির্বিশেষে,
অর্থের মানদন্ডে ঐশ্বর্য বিচার্য শেষে।
ঐশী ঐশ্বর্য সর্বশ্রেষ্ঠ অধিকার,
সমাজ সংসারে  দশের উপকার।
সত্য জ্ঞান বিদ্যা বুদ্ধি সমাজের ঐশ্বর্য ,
বুদ্ধিমত্তাতে বিচার্য ঐশ্বর্য।
প্রকৃত জ্ঞান, বিচার, বুদ্ধি,
ঐশ্বর্যকে করে সমৃদ্ধি।।      

অল্প বিদ্যা, মন্দবিচার সমাজের নয় কাম্য।
সমাজ কল্যাণে ব্রতী মানুষের ধর্ম,
একে অন্যের তরে মনুষ্যত্বের কর্ম।
সমাজের জন্য একটু চিন্তা ও ভাবনা,
সমাজ কল্যাণে সহযোগের ভাবনা।
তথাপি রয়েজায় অধিকারের প্রশ্ন।  
সেবা, সাহায্য, সহায়তার নিমিত্তে,
অধিকারের প্রশ্ন সাদা  জাগ্রত সমাজে।
সমাজে অনধিকারের চর্চা, প্রবেশ,
নিতান্ত অবাঞ্ছনীয় অতিশয় সত্য।
জীব মাত্রেই নিতান্ত কিছু চাহিদা ব্যাপ্ত,
অধিকার,অগ্রাধিকারের চাহিদা ব্যাত্ত।

"""'' ---©--●অনাথ●----""""""'
।।---anrc----16/05/2018--------||
||========01:34:18 pm==34L=||






Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||