447>||--কৃষ্ণ চিন্তা--||

447>||--কৃষ্ণ চিন্তা--||

ধরাধামে ঈশ্বর পরম শক্তি সত্য,
পরব্রহ্ম সদা স্থিত পরকাশে নিত্য।
আনন্দময়ীর আনন্দ ব্রহ্মে মিলন,
চিন্তানমি, কৃষ্ণ রূপের করে চিন্তন।

পরব্রহ্মে রাখো অটুট বিশ্বাস,
ধরা মাঝে তিনিই একমাত্র প্রকাশ।
তাঁর আলোতেই আলোকিত ত্রিভুবন,
তিনিই আলো ও অন্ধকারে চির যৌবন।

এই বিশ্ব ব্রহ্মান্ড চিন্তা মনির এজলাস,
সর্বদা চিন্তামনিতে রাখ অটুট বিশ্বাস।
তিনিই মেটাবেন মনের সকল অভিলাষ,
মনের সকল চিন্তা তাঁকে কর প্রকাশ।
চিন্তামনি ই যোগাবেন জীবনের চিনি,
আমাদের জন্য সদা ব্যস্ত চিন্তামনি।
তাই সর্বদা চিন্তামনিতে রাখো বিশ্বাস,
তিনিই দেবেন জীবনের আশ্বাস।

অনন্ত সাগরে অনন্তনাগের ক্রোড়ে,
শ্ৰীকৃষ্ণ বিরাজিছেন নারায়ণ রূপে।
অনন্তসাগর জীবের হৃদয়ে রয়,
কৃষ্ণ নামের মালা প্রাণ বায়ু বয়।
হৃদ স্পন্দনে কৃষ্ণ নামের কম্পন,
কৃষ্ণ নামের শোণিত প্রবাহ সর্বক্ষণ।
পরা প্রকৃতির কেন্দ্র শ্রীকৃষ্ণ তে নিহিত,
সমগ্র বিশ্ব ব্রম্মান্ড শ্রীকৃষ্ণে সমাহিত।

নাম, জপ, ধ্যান, সকল যজ্ঞ, তপ,
সকল চিন্তা ছেড়ে কৃষ্ণ নাম জপ।
কৃষ্ণ নামেই হইবে জীবনের উদ্ধার,
কৃষ্ণ নাম জপে হয় সকল প্রতিকার।
কৃষ্ণ নামজপ সকলের অধিকার,
কৃষ্ণই পরমব্রহ্ম সত্য নিরাকার।
""""'"""'' --------●অনাথ●----------""""""'
||----anrc----12/05/2018::-----------||
||========02:57:12am======||

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||