401>|| সুখের সন্ধানে ||

 401>|| সুখের সন্ধানে ||

                 <--©➽-আদ্যনাথ--->


 জন্ম থেকে মৃত্যু,সবাই খোঁজে সুখ,

 আনন্দ,আরামের জন্য সদাই উৎসুক।

 দেহের আনন্দ, আরামের খোঁজে 

 নিজেকে রাখে ব্যস্ত।

 এহেন বাহ্যিক সাচ্ছ্যন্দ ও ইচ্ছা পূরণেই

 অভ্যস্ত।


আসলে প্রকৃত সুখের খোঁজ রাখে কজনে,

প্রকৃত সুখ তো দেহ, আত্মা আর মন এই তিনের সাচ্ছ্যন্দ ও সার্বিক কল্যাণে।


পঞ্চ কোষের এই স্থূল শরীর,

তৈরী পঞ্চ ভূতের মিলনে।

মেতে থাকে প্রকৃতির খেলতে,

প্রকৃতির বিস্ময়কর ক্রীড়াতে।


শরীর তো ক্ষনিকের তরে,

আসার আগে জানান দেয় নয় মাস আগে,

যাবার সময় চলে যায় সবকিছু ফেলে।

তবুও সদাই গর্ব অহঙ্কারে আমি আমার করে।

--------------------------------

আমাদের স্থূল শরীর 1>অন্নময়,2>প্রাণময়,3>মনোময়,

4>বিজ্ঞানময়,5>আনন্দময় এই 

পঞ্চ কোষের শরীর।


1>অন্নয়ময় কোষ------

এই কোষ গুলি অন্ন দ্বারা গঠিত 

সেই কারণে একে  অন্নয়ময় কোষবলে।

কোষ গুলি—অস্থি, মজ্জা, মেদ, ত্বক, মাংস ও রক্ত।


2>প্রাণময় কোষ—

পঞ্চ বায়ু, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়।

এই সকলের  সমষ্টিকে বলা হয় প্রাণময় কোষ।

পঞ্চ বায়ু —প্রান, অপান, সমান, ব্যান এবং উদান।

পঞ্চ জ্ঞানেন্দ্রিয় —চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক।

পঞ্চ কর্মেন্দ্রিয় —হস্ত, পদ, বাক, পায়ু এবং উপস্থ।

প্রাণায়াম এবং শ্বাস প্রশ্বাস ক্রিয়ার দ্বারা প্রাণময় কোষের সামঞ্জস্য বজায় রাখা যায়।


3>মনোময় কোষ —

কল্পনা, বুদ্ধি, অহঙ্কার ও চিত্তের সমষ্টিকে মনোময় কোষ বলা হয়। 

ধ্যান, ধারণা আর সমাধি, মনোময় কোষের সামঞ্জস্য রক্ষা করে। 

জীবের দ্বারা এই তিনটির  সুসামঞ্জস্য স্থিতিতেই কেবলমাত্র বিজ্ঞানময় কোষে প্রবেশ করা সম্ভব।



4>বিজ্ঞানময় কোষ —

বাহ্যজগৎ এবং অন্তর্জগৎ বিষয়ক বিভিন্ন জ্ঞানের নাম বিজ্ঞান। 

সর্বপ্রকার জ্ঞান ভান্ডারের সমষ্টিই জীবের বিজ্ঞানময় কোষ।


5>আনন্দময় কোষ —

এটি জীব সত্তার অন্তিম স্তর। 

এই স্তরে চিত্ত সদা প্রফুল্লিত। 

ব্রহ্ম বা আত্মা এখানে জীবাত্মা নামে পরিলক্ষিত হন।


‌বেদ ও পুরাণের যুগে মানুষের জীবন যাত্রা সহজ ছিল, চাহিদা কম ছিল বলে মানুষ সুখী ছিল। বর্তমান সময়ে মানুষ প্রতিনিয়ত দুঃখী। তার চাহিদা আকাশ ছুঁয়েছে। একটি ভৌত বস্তু প্রাপ্তির পর দ্বিতীয়টির জন্য লক্ষ্য স্থির করা। আবার মানুষের সব ইচ্ছা পূর্ণতা পায় না। এইভাবে পূর্ণ আর অপূর্ণ ইচ্ছার শিকলে মানব মন বাঁধা। 

প্রকৃত সুখ কিন্তু চিত্তের বন্ধনে নয় চিত্তের মুক্তিতে। 

বেদান্তে বলা হয়েছে “চিত্ত নাশ“। 

ঋষি বৈশিষ্ট্য দুই উপায়ে চিত্ত নাশ সম্ভব বলেছেন —জ্ঞানের দ্বারা এবং ধ্যানের দ্বারা। 

সুতরাং যোগ, ধ্যান এবং সঠিক জীবন যাত্রার মাধ্যমে মানুষ আনন্দময় কোষে পৌঁছাতে পারে যেখানে আত্মা সদা আনন্দিত। এখানেই প্রকৃত সুখের আলয়।


আর এইভাবে মানব জীবনের প্রধান উদ্দেশ্য চতুর্বিদ পুরুষার্থের (ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ) অন্তিম লক্ষ্য মোক্ষ লাভ সম্ভব।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================



 

Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||