403>||---বেঁচে থাকা--||





403> ||--বেঁচে থাকা--||

আমরা বেঁচে আছি,
কিন্তু কতক্ষণ ?
যতক্ষন আছে ক্ষমতা,
রোগ প্রতিরোধের ।
বাতাসে বিষ,জলে বিষ আর্সেনিক,
খাদ্যে ভেজাল,ওষুধে ভেজাল।
রোজ ফাস্ট ফুড, রঙিন ঠান্ডা পানীয়।
বাতাসে গাড়ির ধোঁয়া বাড়ছে দিন দিন।
রোজ কাটছি গাছ,যার যেমন ইচ্ছাতে।
তবুও আমরা বেঁচে বর্তে আছি সমাজেতে।
কারন বিষে বিষ ক্ষয়।
আমরা বিষকে করেছি জয় ।
তাই যতক্ষন আছে শরীরে সমতা,
রোগ প্রতিরোধের ক্ষমতা,
ততক্ষণ থাকবে এই জীবনটা।

তবে বেঁচে থাকার মানেটাকি?
বেঁচে থাকাটাও এক শৃঙ্খলা মাত্র।
পৃথিবীর সকল জীব জন্তু, প্রাণী কুল,
বেঁচে থাকবার জন্যই সকল শৃঙ্খলার মূল।

আমরা আজ উন্নত, বিজ্ঞানে শ্রেষ্ঠ,
আমরা করে বড়াই,হতেচাই সর্বশ্রেষ্ঠ।*
হয়েও শ্রেষ্ঠ,প্রকৃতির কাছে অতি নগন্য,
প্রকৃতির মহিমা সৃষ্টি, স্থিতি, লয়ের জন্য।
প্রকৃতির লীলা বোঝা মানুষের অসাধ্য,*
প্রকৃতির নিকট মানুষ পুতুল মাত্র সাধ্য।*


প্রকৃতির ইচ্ছায় বাঁচামরা, মানুষের কি সাধ্য,*
আমাদের মিথ্যা অহঙ্কার প্রকৃতির বধ্য।*
প্রকৃতির জলবায়ু থাকলে শুদ্ধ,
আমরাও বেঁচে থাকতে হব প্রবুদ্ধ।*

<--©--●আদ্যনাথ ●--->
【--anrc---19/04/2018--】 
||=================||




Comments

Popular posts from this blog

497>||--আমের কথা--||---(1---4)

495>||--পান্তার ঘুম--||

496>||-বঙ্গের প্রকৃতি-||